• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
Headline
তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য রেলি প্রদর্শন। নওগাঁয় সড়ক পরিবহন আইনের হত্যা মামলায় র‍্যাবের হাতে আসামি গ্রেপ্তার ফুলবাড়ীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালিতে হামলার প্রতিবাদের সংবাদ সম্মেলন  কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংকটের মধ্যেও সাফল্য ,কমেছে ভোগান্তি ও চিকিৎসা ব্যয় কুলিয়ারচরে বীর মুক্তিযোদ্ধা এনামুল হক কমান্ডারের পরিবারের পাশে প্রতিমন্ত্রী শরীফুল আলম কালের নতুন সংবাদ এর ১১ বছরে পদার্পণ উপলক্ষে কিশোরগঞ্জে গুণী সাংবাদিক সম্মাননা প্রদান পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৮ পরিবারে বিনামূল্যে গরু বিতরণ নাচোলে আত্রাইয়ে শিক্ষকের আঘাতে আহত ছাত্রী, অভিযোগের পর বাড়িতে হামলার অভিযোগ কয়রায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে এক নারীকে পিটিয়ে আহত সান্তাহারে চলন্ত ট্রেনে নারী যাত্রী ধর্ষণের ঘটনায় রেলওয়ে থানা মামলা দায়ের

ফুলবাড়ীতে বৃষ্টির পানিতে দুর্ভোগ, ২০০ মিটার সড়কে নেই কালভার্ট-ড্রেন

দিনাজপুর প্রতিনিধি: / ৪৮ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মধ্য চকচকা হাইফাই মোড় থেকে পূর্ব পাশে প্রায় ২০০ মিটার সড়কে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, ওই সড়কে কোনো কালভার্ট বা ড্রেন নেই। ফলে সামান্য বৃষ্টি হলেই পানি সড়কের ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে পথচারী, শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের চলাচলে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে।

বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকে। এতে সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে দুর্ভোগ পোহালেও স্থায়ীভাবে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা করা হয়নি। তারা দ্রুত ওই সড়কে প্রয়োজনীয় ড্রেন ও কালভার্ট নির্মাণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং জনসাধারণের চলাচলের দুর্ভোগ লাঘব করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category