• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কয়রায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিনাজপুরে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের জমি বেদখলের অভিযোগ, উদ্ধারে আশ্বাস প্রশাসনের বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা নাসিরউদ্দিন গ্রেপ্তার, আদালতে প্রেরণ। ময়মনসিংহ মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান তরুণ প্রজন্মের আগ্রহের কেন্দ্রে; মানবিক কর্মকাণ্ডে ইউএনও’র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা। দিনাজপুর শিক্ষা বোর্ডে ১ কোটি ২৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ: তদন্তের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের ঝালকাঠি জেলা পরিষদের জমি ইজারা নিয়ে গণশুনানি, অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা রাজাপুরে বিষখালী নদীতে মা ইলিশ রক্ষার অভিযান, ৭৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ, ৫ জেলের কা’রা’দণ্ড ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: টানা ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা বাংলাদেশ ন্যাশনাল প্রেস ক্লাবের চেয়ারম্যান ও মহাসচিবের তীব্র প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: / ৫৫ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকদের অধিকার আদায়ের জাতীয় সংগঠন বাংলাদেশ ন্যাশনাল প্রেস ক্লাবের চেয়ারম্যান সৈয়দ মুনিরুল হক নোবেল ও মহাসচিব মো. খালেদুজ্জামান বুলবুল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির নিহত হন বলে প্রাপ্ত তথ্যে জানা গেছে।
সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ন্যাশনাল প্রেস ক্লাবের চেয়ারম্যান সৈয়দ মুনিরুল হক নোবেল ও মহাসচিব মো. খালেদুজ্জামান বুলবুল এক বিবৃতিতে বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সমাজের অনিয়ম, দুর্নীতি, অপরাধ ও অসংগতি তুলে ধরেন। সংবাদ সংগ্রহ ও পরিবেশনের দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিককে এভাবে প্রাণ হারাতে হওয়া অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। এ ধরনের হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে হত্যার পেছনের কারণ উদ্‌ঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের ওপর হামলা চালানোর সাহস না পায়।
তারা আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার ঘটনায় কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বাধাগ্রস্ত হবে। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
বাংলাদেশ ন্যাশনাল প্রেস ক্লাবের চেয়ারম্যান ও মহাসচিব নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
তারা নিহত সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং সাংবাদিক হত্যার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category