• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

নওগাঁ পুলিশ সুপারের কড়া নির্দেশনা, নতুন বছরে শুরুতেই মাদকবিরোধী ঝড়—গ্রেফতার ১০, বিপুল মাদক জব্দ

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ / ২৭৭ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

বছরের প্রথম দিনেই নওগাঁ জেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলার বিভিন্ন উপজেলায় পৃথক পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার এবং অন্তত ১০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের তথ্য মতে, ১ জানুয়ারি রাতে ধামইরহাট থানাধীন পূর্ব শিবপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় হাফিজুল ইসলাম (২১) ও মতিউর রহমান (৬০) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে মোট ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

অন্য এক অভিযানে রাত ১০টার দিকে নওগাঁ সদর থানাধীন উকিলপাড়া এলাকায় জনৈক আক্তারের ভাড়াটিয়া বাসায় তল্লাশি চালায় পুলিশ। এ সময় জাহাঙ্গীর আলম (৩৮) এর কাছ থেকে ৪০ পিস এমপোল ইনজেকশন উদ্ধারসহ জাহাঙ্গীর ও তার সহযোগী জুবায়ের (২৮) কে গ্রেফতার করা হয়।

এদিকে বদলগাছী থানার ওসি’র নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে মোঃ সুজন, মোঃ রুবেল, তরুণ ওরাও, মোঃ শাহিন ও ফেরদৌস নামে পাঁচজনকে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন অবস্থায় আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন এবং পুলিশ পাহারায় জেলা কারাগারে প্রেরণ করা হয়।

একইদিন পোরশা থানার পুলিশ অভিযান চালিয়ে ৪৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ পলাশ হোসেন (৩৩) কে গ্রেফতার করে।

এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বছরের প্রথম দিনেই জেলায় সমন্বিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। নতুন বছরে এ অভিযান আরও জোরদার করা হবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category