• শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Headline
পঞ্চগড় মাগুরা ইউনিয়নে খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন পঞ্চগড় ১ আসনের এমপি নওশাদ জমির ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা চালক নিহত, আহত ৬ এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান সুন্দরবনে হরিণ ধরার ফাঁদসহ নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলায় অসহায় ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের জমি দখলের অভিযোগ  উদীয়মান সংগীতশিল্পী মেঘনা মজুমদার: সুরের জগতে এগিয়ে চলার গল্প বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬ এর শুভ উদ্বোধন, সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে, তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ

নওগাঁ জেলা পুলিশের বড় অভিযান: চারটি পাওয়ার টিলার ও একটি মিনি পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২

মুজাহিদ হোসেন,বিশেষ প্রতিনিধিঃ / ১৭৪ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

মুজাহিদ হোসেন,বিশেষ প্রতিনিধিঃ

নওগাঁ জেলা পুলিশ ট্রাক্টর/পাওয়ার টিলার চোরচক্রের বিরুদ্ধে বিশেষ অভিযানে চারটি পাওয়ার টিলার ও একটি মিনি পিকআপ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আন্তজেলা চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত কয়েকদিন ধরে মান্দা থানা এলাকায় একাধিক ট্রাক্টর ও পাওয়ার টিলার চুরির অভিযোগ পাওয়া গেলে, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম–এর নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়।

তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. ফারুক হোসেন (৪৫), পিতা—মৃত মফিজ উদ্দিন, সাং—গাড়ীক্ষেত্র, থানা মান্দা, জেলা নওগাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী নওগাঁ জেলার মহাদেবপুর থানা–র শালবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মো. মিলন হোসেন (৫০), পিতা—মৃত আবুল বক্কর সিদ্দিক, সাং—লালবাড়ি, থানা মহাদেবপুর, জেলা নওগাঁর হেফাজত থেকে একটি চোরাই পাওয়ার টিলার উদ্ধার করা হয় এবং তাকেও গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ব্যাপক জিজ্ঞাসাবাদে ফারুক হোসেন ও মিলন হোসেন আন্তজেলা ট্রাক্টর ও পাওয়ার টিলার চোরচক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং আরও কয়েকটি চুরির তথ্য দেন।

গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে গত ১৭ ফেব্রুয়ারি সারাদিনব্যাপী পুনরায় অভিযান পরিচালনা করে মান্দা থানা পুলিশ আসামিদের দেখানো স্থান থেকে আরও তিনটি পাওয়ার টিলার উদ্ধার করে। একই সঙ্গে চোরাই পাওয়ার টিলার আনা–নেওয়ার কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করা হয়। এ নিয়ে অভিযানে মোট চারটি পাওয়ার টিলার উদ্ধার করা হলো।

ট্রাক্টর হারানোর অভিযোগকারী দুইজন বাদী রহিদুল ইসলাম ও জয়নুল ইসলাম বিশ্বাস পুলিশের এই সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেন এবং উদ্ধার হওয়া পাওয়ার টিলার পেয়ে পুলিশকে ধন্যবাদ জানান। কৃষিনির্ভর মান্দা এলাকার কৃষিকাজে ব্যবহৃত চারটি পাওয়ার টিলার উদ্ধার ও চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার হওয়ায় স্থানীয় গ্রামবাসীরাও মান্দা থানা পুলিশ ও নওগাঁ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলায় অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। তিনি অপরাধ দমনে সাধারণ জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category