• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
Headline
পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন কারিকে অর্থদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ; নেই প্রধান ৬ কর্মকর্তা   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪ টি ভারতীয় গরু জব্দ জামালপুরের বকশীগঞ্জে নতুন সাংবাদিক সংগঠন “প্রেসক্লাব বকশীগঞ্জ”-এর ১৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সান্তাহার ফল ব্যাবসায়ী সমিতি নতুন কমিটিতে সভাপতি গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নির্বাচিত   চট্টগ্রাম জেলা কারাগারের মানোন্নয়নে সমন্বয় সভা অনুষ্ঠিত সমস্যা সমাধান ও সংশোধনমূলক কার্যক্রম জোরদারে বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণ ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের বিশাল ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত শ্রীপুর পৌর ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার কেন্দ্রবিন্দু লুৎফর রহমান মন্ডল পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে বকশীগঞ্জে ফারিয়ার মানববন্ধন। কালীগঞ্জে আবদুল্লাহ্ এগ্রো ফুডে যৌথ অভিযানে ২ লাখ টাকা জরিমানা।

নওগাঁয় ডিবির পৃথক অভিযানে মাদকসহ দুইজন আটক, গাঁজার গাছ উদ্ধার

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁ জেলার পোরশা ও পত্নীতলা উপজেলায় ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজার গাছ ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন—পোরশা উপজেলার নুছনাহার গ্রামের রফিকুল ইসলামের ছেলে আল আমিন এবং পত্নীতলা উপজেলার আড়াইল গ্রামের নজরুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার পূর্বরাত আনুমানিক ৮টার দিকে পোরশা থানাধীন নুছনাহার বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আল আমিনকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অন্যদিকে, পত্নীতলা থানার আড়াইল গ্রামে একটি কলা বাগানের ভেতরে গাঁজা চাষ হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবির অপর একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় স্থানীয়দের সহায়তায় আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি গাঁজা চাষের বিষয়টি স্বীকার করেন। পরে তার দেখানো মতে কলা বাগানের ভেতর থেকে দুটি বড় ও একটি ছোটসহ মোট ৩টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছগুলোর মোট ওজন প্রায় ৭ কেজি।
এ ঘটনায় গাঁজার গাছসহ রাজ্জাককে আটক করা হয়।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পৃথক এ দুই অভিযানের ঘটনায় পোরশা ও পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category