• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
Headline
দুর্গাপূজায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন খালেকুজ্জামান বাবলু। দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি : / ১০৮ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর পুলহাট বিসিক এলাকায় ফুয়াদ ইন্ডাস্ট্রিজ হাসকিং মিলের গোডাউন থেকে ২১৭ বস্তা অবৈধভাবে মজুদ করে রাখা সার উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় মনোহর আলম নামের এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে শহরের পুলহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট এর নেতৃত্বে একটি হাসকিং মিলে অভিযান চালানো হয়।

অভিযানের সময় দেখা যায়, গোডাউনে মজুদ রাখা সার বাইরে পাচারের উদ্দেশ্যে একটি ট্রাক্টরে তোলা হচ্ছে।পরে অভিযান চালিয়ে গোডাউন থেকে ২১৭ বস্তা সার জব্দ করা হয়। জব্দকৃত সার উপসহকারী কৃষি কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়েছে।

অভিযানে উপস্থিত কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে সার মজুদ করে রাখার অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়। কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুদ ও পাচারের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় অভিযুক্ত মনোহর আলমকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

জানা যায়, তিনি দিনাজপুর সদর উপজেলার রামসাগর এলাকায় খুচরা সারের ব্যবসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category