তাজমিনুল তরুন,ঠাকুরগাঁও প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
এ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এমপি উপস্থিত ছিলেন
ঠাকুরগাঁওয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নের পথে এই ভিত্তিপ্রস্তর স্থাপনকে জেলার শিক্ষা ও উচ্চশিক্ষা সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।