• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
Headline
ঝালকাঠি জেলা পরিষদের জমি ইজারা নিয়ে গণশুনানি, অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা রাজাপুরে বিষখালী নদীতে মা ইলিশ রক্ষার অভিযান, ৭৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ, ৫ জেলের কা’রা’দণ্ড ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: টানা ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা সুন্দরবনে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, জিম্মি থাকা জেলে ও অস্ত্র উদ্ধার। কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা কালীগঞ্জে দুই লাখ টাকার ভেজাল খাদ্য ধ্বংস, অভিযানে তিন দোকান। শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৫০টি চোরাই ভারতীয় মোবাইল জব্দ পুলিশ অফিস, চাঁপাইনবাবগঞ্জ প্রাঙ্গণে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের বৃক্ষরোপণ কুমিল্লা আদালতে বিচার চলাকালীন সাংবাদিকের উপর হামলা, ওয়ারেন্ট ও জি.আর মামলা থাকা সত্ত্বেও আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ: আসামির কল রেকর্ড ফাঁস ঝালকাঠির সড়ক দখল করে ভ্যানে সবজি-ফল বিক্রি, বাড়ছে জনদুর্ভোগ

ঝালকাঠি জেলা পরিষদের জমি ইজারা নিয়ে গণশুনানি, অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:- / ৩৫ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠি জেলা পরিষদের জমি ইজারা ও বন্দোবস্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় জেলা পরিষদের সভাকক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. আল আমিন হোসেন।

গণশুনানিতে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন বলেন, জেলা পরিষদের জমি কেউ জোরপূর্বক দখল করতে পারবেন না। জমি ইজারা দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট জমির সামনে যাঁর বাড়ি, তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে জমি নিতে আগ্রহীদের জেলা পরিষদের আইন ও বিধি অনুযায়ী আবেদন করতে হবে। যাচাই-বাছাই শেষে বিধি অনুসরণ করে জমি ইজারা দেওয়া হবে।

তিনি আরও বলেন, জেলা পরিষদের যেসব জমি অবৈধভাবে দখল করে রাখা হয়েছে এবং ইজারা নেওয়ার জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়নি, সেসব জমির অবৈধ দখল উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হবে। জেলা পরিষদের রাজস্ব আয় বাড়াতে ইজারাযোগ্য সব জমি নিয়মতান্ত্রিকভাবে ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

গণশুনানিতে জমির জন্য আবেদনকারীদের আবেদন পর্যালোচনা করা হয়। জেলা পরিষদের আইন ও বিধি অনুযায়ী জমি বন্দোবস্ত দেওয়ার প্রক্রিয়া উপস্থিত ব্যক্তিদের সামনে সম্পন্ন করা হয়। এ সময় সংশ্লিষ্ট আবেদনকারীদের বক্তব্য শোনা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান তাপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সাকিনা আলম লিজা, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সরদার শাফায়েত হোসেন, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রনি, জেলা যুবদলের সদস্য ইয়াসিন আরাফাত মিঠু, পৌর যুবদলের সদস্যসচিব সাদ্দাম হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. গিয়াস সরদার দিপু, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category