• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Headline
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, মুচলেকায় নারীকে ছেড়ে দিল পুলিশ কুলিয়ারচরে শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ইউপি নির্বাচন ঘিরে বদলগাছীর ৪ নম্বর ওয়ার্ডে জামায়াতের প্রার্থী ঘোষণা মেম্বার পদে রাজেক রেজভীর নাম প্রকাশ চৌকস এসআই রূপন কুমার সরকারের নেতৃত্বে ৪৮ ঘণ্টায় চুরি যাওয়া মালামাল উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিরামপুরে ইউএনও’র স্বাক্ষর জাল করে ভোটার হওয়ার চেষ্টায় আটক-২ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে পালানোর চেষ্টা স্বামী আটক। গাজীপুরে ৯ কেন্দ্রে স্বস্তিতে ৯ হাজার ৫৮০ পরীক্ষার্থী। সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে চলছে বাউবির বিএ/বিএসএস পরীক্ষা। উত্তর বেদকাশীতে বৃক্ষ মেলার উদ্বোধন, উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়নের কথা বললেন মনিরুল হাসান বাপ্পী ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে শিবগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের জনসমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ): / ৫৭ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ):

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা সাদিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সেক্রেটারি আবু বকর সিদ্দিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা শাখার নায়েবে আমির ও শিবগঞ্জ উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মান্নান, নায়েবে আমির ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আযম, উপজেলা সেক্রেটারি বাবুল ইসলাম, সহকারী সেক্রেটারি দুরুল হোদা আনসারী, শিবগঞ্জ পৌর শাখার সেক্রেটারি ও মেয়র পদপ্রার্থী আব্দুর রউফসহ জুলাই যোদ্ধা এবং ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মী ও সমর্থকরা।

বক্তারা জুলাই অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান এবং গণভোটের গণরায় বাস্তবায়নের পাশাপাশি জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category