• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

জামালপুর সরিষাবাড়ী র‍্যাবের অভিযানে ৬৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার।

স্টাফ রিপোর্টার তাজলিমা খাতুন / ২১৪ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার
তাজলিমা খাতুন

জামালপুরের সরিষাবাড়ীতে র‍্যাব-১৪ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ আল-আমিন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের মেইয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আল-আমিনের হেফাজত থেকে ৬৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অভিযান চলাকালে র‍্যাব সদস্যরা ঘটনাস্থল ঘিরে ফেলে এবং তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আটক ব্যক্তিকে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

র‍্যাব জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মর্নিং বিডি ডট নিউজ জামালপুর বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category