• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
Headline
দুর্গাপূজায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন খালেকুজ্জামান বাবলু। দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পৌরসভায় ত্রিমুখী লড়াই, সরগরম নির্বাচনী মাঠ

মাহিদুল ইসলাম ফরহাদ , চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ৩০৫ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ , চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

আগামী ১২ই ফেব্রুয়ারী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের পৌরসভা এলাকায় জমে উঠেছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। এই আসনে তিনটি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ভোটারদের সমর্থন পেতে জোর প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হারুনুর রশীদ ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত প্রার্থী চাঁপাইনবাবগঞ্জের জনপ্রিয় নেতা মরহুম এহসান আলী খাঁনের সুযোগ্য সন্তান মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন তারা প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন।
নির্বাচনী প্রচারণায় তিন প্রার্থীই চাঁপাইনবাবগঞ্জের সার্বিক উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। পৌর এলাকার রাস্তাঘাট উন্নয়ন, যানজট নিরসন, সুপেয় পানি সংকট, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষার মান উন্নয়নের মতো বিষয়গুলো ভোটারদের সামনে তুলে ধরছেন তারা।
প্রার্থীদের প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছে পৌরসভার অলিগলি। পোস্টার, লিফলেট ও পথসভায় মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নিজেদের পরিকল্পনা ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরছেন প্রার্থীরা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের পৌরসভা এলাকায় এবারের নির্বাচন হবে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শেষ পর্যন্ত কার পাল্লা ভারী হয়, তা জানতে অপেক্ষা করতে হবে ভোটের দিন পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category