• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Headline
কুলিয়ারচরে শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ইউপি নির্বাচন ঘিরে বদলগাছীর ৪ নম্বর ওয়ার্ডে জামায়াতের প্রার্থী ঘোষণা মেম্বার পদে রাজেক রেজভীর নাম প্রকাশ চৌকস এসআই রূপন কুমার সরকারের নেতৃত্বে ৪৮ ঘণ্টায় চুরি যাওয়া মালামাল উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিরামপুরে ইউএনও’র স্বাক্ষর জাল করে ভোটার হওয়ার চেষ্টায় আটক-২ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে পালানোর চেষ্টা স্বামী আটক। গাজীপুরে ৯ কেন্দ্রে স্বস্তিতে ৯ হাজার ৫৮০ পরীক্ষার্থী। সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে চলছে বাউবির বিএ/বিএসএস পরীক্ষা। উত্তর বেদকাশীতে বৃক্ষ মেলার উদ্বোধন, উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়নের কথা বললেন মনিরুল হাসান বাপ্পী ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত বিগত দুই মাস আগে নাচোল মধ্যবাজার বাবুর বাড়ি চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার ও চোর গ্রেপ্তার করেছেন নাচোল থানা পুলিশ। খুতবায় তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তোপের মুখে ইমামের পদত্যাগ

গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ৭১ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দৈনিক সমকাল পত্রিকার পাঠকদের সংগঠন  সুহৃদ সমাবেশের উদ্যোগে বিজ্ঞান বিষয়ক  বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সভাকক্ষে আয়োজিত উপজেলা পর্যায়ের  এ বিতর্ক প্রতিযোগিতায় রহনপুর আহম্মাদী বেগম( এবি) সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়। তারা আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জেলা পর্যায়ের প্রতিযোগীতায় অংশ নিবে। বিতর্ক শেষে আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে 

 সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি  মোরশেদুল ইসলাম সাগর।  প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক। বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম আজম, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, বিতর্ক প্রতিযোগীতার অন্যতম বিচারক সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম ।প্রতিযোগীতায় অংশ নেয়া ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category