• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
Headline
আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও সমাবেশ। ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ দিনাজপুরে প্রাকৃতিক দূর্যোগের কারণে আমন ধানের ক্ষতি পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার অভিযোগ, সাংবাদিককে হুমকি গাজীপুরের শ্রীপুরে শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুরের চেষ্টা, প্রতিহত করলেন ব্যবসায়ী-বিএনপি কর্মীরা গাজীপুরের শ্রীপুরে বিকাশের আড়াই কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় ছাত্রলিগের নেতাসহ আটক দুই, বিদেশি অস্ত্র উদ্ধার দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অভিযানে হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ ২৩ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ফুলবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল চালকের, ট্রাকচাপায় মাথা পিষ্ট আনোয়ারার ইয়ংওয়ান শিল্পাঞ্চলে শ্রমিক নিয়োগে রাঙামাটিতে খোঁজ, স্থানীয় বেকারদের অগ্রাধিকার কোথায়? গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, অংশ নিয়েছেন লক্ষাধিক মুসল্লি

গাজীপুরের শ্রীপুরে বিকাশের আড়াই কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় ছাত্রলিগের নেতাসহ আটক দুই, বিদেশি অস্ত্র উদ্ধার

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার / ৩৭ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার

গাজীপুরের শ্রীপুরে বিকাশের ডিস্ট্রিবিউটরের কর্মীদের গুলি করে
আড়াই কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত ১টি খালি ম্যাগাজিন’সহ ১টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে।

গত ৯ অক্টোবর গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’ ডিস্ট্রিবিউটরের কর্মীদের প্রাইভেটকারের পথরোধের পর গুলি করে প্রায় আড়াই কোটি টাকা লুটের ঘটনায় জরিত থাকায় সহযোগী রবিন আহমেদসহ কার্যক্রম নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ডিবি পুলিশের ইন্সপেক্টর হাসমত উল্লাহ্ এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গিয়াসনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে শুক্রবার (২০ নভেম্বর) তার সহযোগী রবিন আহম্মেদকে (২২) শ্রীপুর পৌরসভার চন্না পাড়া আশ্রয়ন প্রকল্প থেকে গ্রেফতার করে। তার হেফাজত থেকে টাকা লুটের ঘটনায় ব্যবহৃত একটি বিদেশী পিস্তল এবং একটি খালি ম্যাগজিন উদ্ধার করা হয়। রবিন ওই এলাকার ঢুলী মোস্তফার ছেলে। শনিবার তাদেরকে ডাকাতি ও অস্ত্র মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতার ইমরান শেখের বিরেুদ্ধে শ্রীপুর থানায় অস্ত্র, বিস্ফোরক, মাদক, মারামারি এবং ডাকাতির ঘটনায় ৭টি এবং রবিন আহম্মেদের বিরেুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকের ৩টি মামলা রয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ৯ অক্টোবর সন্ধ্যা সোয়া ৬ টার দিকে জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকায় প্রাইভেটকার থামিয়ে বিকাশ ম্যানেজার হিমেল আহমেদকে (৩৫) গুলি করে প্রায় আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ওইদিন শুক্রবার সব ব্যাংক বন্ধ থাকা ও গার্মেন্টস কর্মীদের বেতনের চাপ থাকায় নগদ টাকার সংকটে পড়েন তারা। বিকাশের নিয়ম অনুযায়ী নরসিংদী সদরের বিকাশ ডিস্ট্রিবিউটর হযরত আলী মুন্সীকে বিকাশের ব্যালেন্স দিয়ে তিনটি প্লাস্টিকের বস্তায় নগদ ৪ কোটি টাকাসহ প্রাইভেটকার যোগে মাওনা চৌরাস্তার অফিসে আনা হচ্ছিল। প্রাইভেটকারটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় পৌঁছালে বেশ কয়েকটি মোটরসাইকেলযোগে এসে দুর্বৃত্তরা পথরোধ করে পিস্তল বের করে অ্যাকাউন্টস ম্যানেজারকে লক্ষ্য করে গুলি করে। প্রাইভেটকারের পেছনের ডেস্কে থাকা তিনটি প্লাস্টিকের বস্তায় ৪ কোটি টাকা ছিল। সেখান থেকে দুইটি প্লাস্টিকের বস্তা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রথমে ধারণা করা হয়েছিল যে, তিন কোটি টাকার মতো লুটের ঘটনা ঘটেছে। পরে প্রাইভেটকার ডেস্কে থাকা বস্তার টাকা গণনা করে সেখানে ১ কোটি ৭০ লাখ টাকা পাওয়া যায়। দুর্বৃত্তরা যে দুইটি বস্তা নিয়ে গেছে সেখানে ২ কোটি ৩০ লাখ টাকার মতো ছিনিয়ে নিয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category