• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
Headline
আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও সমাবেশ। ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ দিনাজপুরে প্রাকৃতিক দূর্যোগের কারণে আমন ধানের ক্ষতি পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার অভিযোগ, সাংবাদিককে হুমকি গাজীপুরের শ্রীপুরে শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুরের চেষ্টা, প্রতিহত করলেন ব্যবসায়ী-বিএনপি কর্মীরা গাজীপুরের শ্রীপুরে বিকাশের আড়াই কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় ছাত্রলিগের নেতাসহ আটক দুই, বিদেশি অস্ত্র উদ্ধার দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অভিযানে হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ ২৩ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ফুলবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল চালকের, ট্রাকচাপায় মাথা পিষ্ট আনোয়ারার ইয়ংওয়ান শিল্পাঞ্চলে শ্রমিক নিয়োগে রাঙামাটিতে খোঁজ, স্থানীয় বেকারদের অগ্রাধিকার কোথায়? গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, অংশ নিয়েছেন লক্ষাধিক মুসল্লি

পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার অভিযোগ, সাংবাদিককে হুমকি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: / ৪৬ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীর পবা উপজেলায় ‘সুন্দর সমবায় সমিতি’ নাম ব্যবহার করে নিবন্ধন ও অনুমোদন ছাড়াই ঋণ কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে নিলা খাতুন নামে এক নারীর বিরুদ্ধে। সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীদের ৯০ দিনের মেয়াদে ঋণ দিয়ে দৈনিক কিস্তি আদায়ের পাশাপাশি চক্রবৃদ্ধি হারে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগও উঠেছে।

অভিযোগ অনুযায়ী, সমিতিটির প্রোপাইটর হিসেবে পরিচয় দেওয়া নিলা খাতুন। তিনি রাজশাহীর চারঘাট থানার বাদুড়িয়া গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত আব্দুস সালাম। অভিযোগ রয়েছে, ‘সুন্দর সমবায় সমিতি’ নাম ব্যবহার করলেও প্রতিষ্ঠানটির কোনো সমবায় নিবন্ধন বা বৈধ অনুমোদন নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি বাইপাস কাঁচাবাজারে সবজি বিক্রেতা, চায়ের দোকানি ও আড়তদারদের ঋণ দেওয়া হচ্ছে। একইভাবে রাজশাহীর চারঘাট থানাধীন ইউসুফপুর বাজারে গার্মেন্টস ব্যবসায়ী, চায়ের দোকানিসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে ঋণ বিতরণ করা হচ্ছে। এসব ঋণ ৯০ দিনের মেয়াদে দিয়ে প্রতিদিন কিস্তি আদায় করা হয়। অভিযোগ রয়েছে, ঋণের বিপরীতে চক্রবৃদ্ধি হারে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিক চাপের মুখে পড়ছেন।

অভিযোগ রয়েছে, কোনো বৈধ নিবন্ধন বা অনুমোদন ছাড়াই সমবায় সমিতির নাম ব্যবহার করে বিভিন্ন বাজারে এভাবে ঋণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।

এ বিষয়ে তথ্য জানতে সাংবাদিক মুঠোফোনে নিলা খাতুনের সঙ্গে যোগাযোগ করলে তিনি সাংবাদিককে হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তিনি গর্বের সঙ্গে বলেন, ‘হাট কমিটিকে টাকা দিয়ে ব্যবসা করি, আপনার যা করার করেন।’

তার এমন বক্তব্যে স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে ব্যবসা পরিচালনার অভিযোগ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। তবে হাট কমিটিকে টাকা দেওয়ার দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে সমবায় সমিতির নাম ব্যবহার করে নিবন্ধন ও অনুমোদন ছাড়া ঋণ কার্যক্রম পরিচালনার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে খড়খড়ি বাইপাস কাঁচাবাজার ও ইউসুফপুর বাজারে পরিচালিত ঋণ কার্যক্রমের বৈধতা যাচাই এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন ও সমবায় অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

প্রশ্ন উঠেছে, নিবন্ধন ও অনুমোদন ছাড়া সমবায় সমিতির নাম ব্যবহার করে একাধিক বাজারে এভাবে ঋণ কার্যক্রম পরিচালিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি কোথায়?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category