• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

কুলিয়ারচরে এসিল্যান্ড অফিসে রহস্যজনক চুরি সন্দেহের তীর নাইট গার্ড জাকিরের দিকে

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) / ১৩৩ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড অফিসে এক রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। ১১ জুলাই শনিবার দিবাগত রাতের কোনো একসময়ে এই চুরির ঘটনাটি ঘটে। চোর কিংবা চোরেরা সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনমের অফিস কক্ষ থেকে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প- এর একটি সরকারি ল্যাপটপ নিয়ে গেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।
এ ঘটনায় দায়িত্বে অবহেলা বা সরাসরি জড়িত থাকার সন্দেহে ওই অফিসের নাইট গার্ড মো. জাকির হোসেন (৩০)’কে সোমবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার রাতে যথারীতি অফিসে নিরাপত্তার দায়িত্বে ছিলেন মো. জাকির হোসেন। তবে আশ্চর্যজনক বিষয় হলো, অফিসের দরজা-জানালা বা আসবাবপত্রের কোনো রকম ক্ষয়ক্ষতি কিংবা ভাঙচুর ছাড়াই চোর ভেতরে প্রবেশ করে ল্যাপটপটি নিয়ে যায়। কোনো প্রকার জোরপূর্বক প্রবেশের আলামত না থাকায় ঘটনাটিকে অত্যন্ত রহস্যজনক বলে মনে করছে কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, দায়িত্ব পালনকালে চরম অবহেলার কারণে এই চুরি হয়েছে, অথবা এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে।
এদিকে চুরির ঘটনার পর থেকেই স্থানীয়ভাবে নানা গুঞ্জন তৈরি হয়েছে। নাইট গার্ড জাকির হোসেন বেসরকারি প্রতিষ্ঠান কৃষ্ণা সিকিউরিটি এজেন্সির মাধ্যমে কুলিয়ারচর এসিল্যান্ড কার্যালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। স্থানীয়দের একাংশের অভিযোগ, কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের অফিস সহকারী মো. রুবেল মিয়ার ভাই হওয়ার কারণে জাকির বেশ প্রভাবশালী। আর এই পারিবারিক খুঁটির জোরেই সে পার পেয়ে যেতে পারে বলেও অনেকে আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এসিল্যান্ড অফিসে ল্যাপটপ চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই অফিসের নাইট গার্ড মো. জাকির হোসেনকে থানায় আনা হয়। ঘটনাটির প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং সরকারি ল্যাপটপটি উদ্ধারে পুলিশি তদন্ত ও জিজ্ঞাসাবাদ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category