• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Headline
তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য রেলি প্রদর্শন। নওগাঁয় সড়ক পরিবহন আইনের হত্যা মামলায় র‍্যাবের হাতে আসামি গ্রেপ্তার ফুলবাড়ীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালিতে হামলার প্রতিবাদের সংবাদ সম্মেলন  কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংকটের মধ্যেও সাফল্য ,কমেছে ভোগান্তি ও চিকিৎসা ব্যয় কুলিয়ারচরে বীর মুক্তিযোদ্ধা এনামুল হক কমান্ডারের পরিবারের পাশে প্রতিমন্ত্রী শরীফুল আলম কালের নতুন সংবাদ এর ১১ বছরে পদার্পণ উপলক্ষে কিশোরগঞ্জে গুণী সাংবাদিক সম্মাননা প্রদান পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৮ পরিবারে বিনামূল্যে গরু বিতরণ নাচোলে আত্রাইয়ে শিক্ষকের আঘাতে আহত ছাত্রী, অভিযোগের পর বাড়িতে হামলার অভিযোগ কয়রায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে এক নারীকে পিটিয়ে আহত সান্তাহারে চলন্ত ট্রেনে নারী যাত্রী ধর্ষণের ঘটনায় রেলওয়ে থানা মামলা দায়ের

কুলিয়ারচরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) / ৪৩ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে এসব কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা অডিটরিয়ামের সামনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা বিএনপির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম। এছাড়া পৌর বিএনপির নেতৃবৃন্দসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক কর্মকাণ্ড এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও জাতীয় স্বার্থে কাজ করে আসছে।

বক্তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শের কথা স্মরণ করেন। একই সঙ্গে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, জাসাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সবশেষে বিএনপির চেয়ারপারসন, দলের প্রতিষ্ঠাতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের জেলা, মহানগর ও বিভিন্ন ইউনিটে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category