• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
Headline
দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক

কালীগঞ্জে হোটেল ব্যবসায়ী হত্যা-আটক ৩ জন

মোঃ পনির খন্দকার। স্টাফঃ রিপোর্টার মর্নিং বিডি নিউজ। ০১৭৭৪৭৭৭৭১২ / ৩০৪ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

মোঃ পনির খন্দকার।
স্টাফঃ রিপোর্টার
মর্নিং বিডি নিউজ।
০১৭৭৪৭৭৭৭১২

গাজীপুরের কালীগঞ্জে কলার ছড়ি চুরির ঘটনাকে কেন্দ্র করে মারধরের পর এক হোটেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। স্থানীয় জনতা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
শনিবার (১৭ জানুয়ারী) দুপুরে কালীগঞ্জ পৌর কার্যালয় সংলগ্ন সাবেক এমপি জিতু মিয়ার মার্কেটে এ হত্যার ঘটনা ঘটে। নিহত লিটন চন্দ্র ঘোষ (৫০) পৌরসভার চান্দাইয়া গ্রামের মৃত নির্মল চন্দ্র ঘোষের পুত্র এবং ওই মার্কেটের একজন হোটেল ব্যবসায়ী।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মার্কেটের পিছনের ভাড়াটিয়া পৌরসভার বালীগাঁও গ্রামের মৃত তারা মিয়ার পুত্র স্বপন মিয়ার রোপনকৃত কলাগাছের একটি ছড়ি শুক্রবার রাতে চুরি হয়। স্বপনের স্ত্রী মাজেদা শনিবার সকালে কলার ছড়িটি হোটেল কর্মচারীদের থাকার ঘরে খুঁজে পাওয়ার দাবি করে ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে মাজেদা তার স্বামী ও পুত্রকে ডেকে এনে হোটেল কর্মচারীদের মারধর করে। এসময় লিটন চন্দ্র ঘোষ কর্মচারীদের বাঁচাতে গেলে তারা তাকেও মারধর করে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় লিটনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উত্তেজিত জনতা স্বপন (৫০), তার স্ত্রী মাজেদা (৪৮) ও পুত্র মাসুম (৩০) কে আটক করে থানা পুলিশে সোপর্দ করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ইমরান খান জানান, দুপুরে লিটন চন্দ্র ঘোষকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত পাই। নিহতের কপালে কাটা দাগ ও নাকে রক্ত জমাট ছিল। ধারনা করছি হামলার পর ঘটনাস্থালেই তার মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ আশরাফুল ইসলাম জানান, কলার ছড়ি চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় স্বপন, তার স্ত্রী মাজেদা ও পুত্র মাসুমকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ ও মামলা দায়ের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category