• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
Headline
আসসালামু আলাইকুম, সহকর্মী বন্ধুগণ, নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ দুজন গ্রেপ্তার কয়রায় সংঘর্ষে পল্লী চিকিৎসক রব্বানীর মৃত্যু: বিচারের দাবিতে স্বজনদের আহাজারি, মানববন্ধনে উত্তাল এলাকাবাসী কালীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ২ নরুন্দিতে বিএনপি কর্মী শফিকের রুহের মাগফিরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল কয়রায় হরিণের মাংসসহ মাথা-পা ও চামড়া জব্দ দিনাজপুরে নৈশপ্রহরীকে ছুরিকাঘাতে হত্যা, মাদক কারবারিদের বিরুদ্ধে স্বজনদের অভিযোগ আদমদীঘিতে মাদকের বস্তিতে স্থানীয়দের অভিযান ॥ স্বস্তিতে এলাকাবাসী পঞ্চগড়ে একই গ্ৰামে কৌশলে ৫ শিশুকে ধর্ষণের চেষ্টা পালাতক ধর্ষক

কালীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

মোঃপনির খন্দকার স্টাফঃ রিপোটার / ৩৬ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

মোঃপনির খন্দকার
স্টাফঃ রিপোটার

গাজীপুরের কালীগঞ্জে মহাসড়কে রাতের টহল চলাকালে কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও দুই সদস্য আহত হয়েছেন।
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের টহল ও পরোয়ানা তামিলের জন্য এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কালীগঞ্জ পৌর এলাকায় দায়িত্ব পালন করছিল। ওই দলে ছিলেন পিএসআই জাবেদ ওমর, কনস্টেবল আনোয়ার, গাড়িচালক কনস্টেবল ফজলে রাব্বি ও বিশেষ আনসার সদস্য কামাল হোসেন।
রাত সাড়ে তিনটার দিকে টহল দলটি কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে মহাসড়কের পাশে গাড়ি থামিয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছিল। এ সময় ঘোড়াশালগামী একটি অজ্ঞাতনামা কাভার্ড ভ্যান স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম, এসআই মিজানুর রহমান, পিএসআই জাবেদ ওমর ও কনস্টেবল ফজলে রাব্বিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় রিকশাচালক রকিবুল ও পথচারী ইমরুল কায়েস আহত ব্যক্তিদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত এসআই মিজানুর রহমান ও পিএসআই জাবেদ ওমরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কনস্টেবল ফজলে রাব্বিকে পাঠানো হয় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে এসআই মিজানুর রহমানের মৃত্যু হয়।
নিহত রফিকুল ইসলাম কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি পৌর এলাকার তুমলিয়া গ্রামের ওয়াজউদ্দিন মোল্লার ছেলে। অন্যদিকে এসআই মিজানুর রহমান জামালপুরের ইসলামপুর থানার ডিগ্রীরচর দক্ষিণপাড়া গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ঘটনার পরপরই কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুক্তাজুল ইসলাম ও থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলামসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি আরও বলেন, পালিয়ে যাওয়া কাভার্ড ভ্যান ও এর চালককে শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category