• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

কয়রায় বিএনপির নির্বাচনী সভায় আজিজুল বারী হেলাল বিএনপি যতবার ক্ষমতায় এসেছে দেশের উন্নয়ন হয়েছে উন্নয়ন অব্যহত রাখতে ধানের শীষে ভোট দিন

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:- / ১৭৬ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-

বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে দেশের উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ রাতের ভোটে ক্ষমতা দখল করে উন্নয়নের নামে লুটপাট করেছে। দির্ঘ ১৭ বছর এদেশের মানুষ মানুষ ভোট দিতে পারেনি। তিনি বিএনপির প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পিকে ধানের শীষে ভোটদিয়ে নির্বাচিত করার আহবান জানান। তিনি গত ২৪ জানুয়ারী বিকাল ৪ টায় কয়রা মদিনাবাদ মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কয়রা উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের আয়োজনে খুলনা-৬(কয়রা-পাইকগাছা) আসনের ধানের শীষের প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। কয়রা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নুরুল আমিন বাবুলের সভাপতিত্বে ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এমএ হাসানের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা-৬ আসনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম,শেখ তৈয়েবুর রহমান, কামরুজ্জামান টুকু,এনামুল হক সজল, জেলা যুবদলের সদস্য সচিব শেখ নাদিমুজ্জামান জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী, জেলা মহিলাদলের সম্পাদক সেতারা খাতুন,জেলা জাসাসের আহবায়ক শহিদুল ইসলাম শহিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান বেল্টু, আবু সাইদ বিশ্বাস, বিএনপিনেতা সরদার মতিয়ার রহমান, অধ্যাপক আবুল কালাম আজাদ, শেখ হারুন অর রশিদ, যুবদলের আহবায়ক এম শরিফুল আলম, সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ, সিনিয়র যুগ্ম আহবায়ক ইছানুর রহমান, স্বেচ্ছাসেবদলের আহবায়ক ইউপি সদস্য নুরুল ইসলাম খোকা, সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, কৃষকদলের আহবায়ক এসএম গোলাম রসুল, সদস্য সচিব আবু সাইদ মালি, জাসাসের সভাপতি শিক্ষক জামাল ফারুক জাফরিন, সাধারন সম্পাদক আমিনুর ইসলাম, শ্রমিকদলের সভাপতি আকবার হোসেন খাঁন, সাধারন সম্পাদক আব্দুর রউফ, তাঁতীদলের সভাপতি আবুল কালাম, সম্পাদক গাজী সেরাজুল ইসলাম, ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, ছাত্রনেতা মেহেদী হাসান সবুজ, ইমরান হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category