• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আনোয়ারা প্রেস ক্লাবে তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

সিনিয়র নির্বাহী সম্পাদক আবুল কাশেম। / ১৭১ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

সিনিয়র সহ নির্বাহী সম্পাদক আবুল কাশেম।

আনোয়ারা প্রেস ক্লাবের নতুন করে তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সাবেক সভাপতি এম. আনোয়ারুল হক এবং সঞ্চালনা করেন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম সাজ্জাদ।
গঠিত কমিটিতে লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী (দৈনিক বাংলাদেশ সমাচার)কে আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইমরান হোসাইন (দৈনিক আজকের পত্রিকা) এবং মো. হিজবুল্লাহ সোহেল (দৈনিক আজাদী মাল্টিমিডিয়া)।
সভায় জানানো হয়, আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেবে। এ সময়ের মধ্যে সদস্য নবায়ন ও হালনাগাদ, ভোটার তালিকা প্রণয়ন এবং একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের বিগত কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. মোরশেদ হোসেন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন মঞ্জুর, আমজাদ হোসেনসহ অন্যান্য সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category