• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
Headline
সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১

সৈয়দপুরে জমি সংক্রান্ত জেরে হামলা অতঃপর মামলা! মামলা তুলে নিতে বাদিকে প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিবেদক / ৭২ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

নীলফামারীর সৈয়দপুর পৌর শহরের ৪ নং ওয়ার্ডের কয়ানিজপাড়ায় জমি সংক্রান্ত জেরে হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে।এই ঘটনায় ভুক্তভোগী আবুল কাশেম বাদী হয়ে থানায় একটি জিডি করেছেন।জিডি নং- ৯৫৬,তারিখ-১৬-৬-২৬।

জিডি সূত্রে জানা গেছে,বিবাদী আব্দুল কাদের(৩৫)পিতা-মৃত জিকরুল হক,ওয়াইজুল হক(৫৮)পিতা মৃত-বাহার মাহমুদ উভয়ের সাং ডা.কোফফার রোড,নিয়ামতপুর-মুন্সিপাড়া, উপজেলা-সৈয়দপুর জেলা- নীলফামারী।
উপজেলার নিয়ামতপুর মোড়স্হ নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি বাদি আবুল কাশেম এর স্ত্রী আরজিনা বেগমের ক্রয়কৃত সম্পত্তি।সেখানে তিনি বাড়ি নির্মাণ করে দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছিলেন।
এমতাবস্থায় গত ৮-১-২৬ ইং তারিখে বেলা অনুমান ৩টার সময় বর্ণিত বিবাদীদ্বয় অজ্ঞাতনামা লোকজনকে সঙ্গে নিয়ে উক্ত সম্পত্তিতে বসতবাড়ি নির্মাণের কাজ শুরু করে।সে সময় আর্জিনা বেগম ঘটনা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিবাদীদয় কে নির্মাণ কাজে বাধা নিষেধ করেন।অতঃপর বিবাদীদ্বয় তার উপর ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ প্রাণনাশের ভয় ভীতি ও হুমকি ধামকি প্রদান করলে বাধ্য হয়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।পরবর্তীতে আরজিনা বেগম নীলফামারী আদালতে একটি মামলা দায়ের করেন।যার মামলা নং ১৫/ ২০২৬।

এদিকে গত ১২-৬-২৬ তারিখে ২.৩৫ মিনিটের সময় আরজিনা বেগমের স্বামী কয়ানিজপাড়া মসজিদ হতে জুম্মার নামাজ শেষে বাড়িতে ফেরার পথে নিম বাগান রোডস্থ পৌঁছা মাত্র বিবাদিদ্বয় তাকে পূর্বের বিরোধের জেরে অশ্লীল ভাষায় গালিগালাজ করতঃ অকারণে ধাক্কাধাক্কি করতে থাকে।একপর্যায়ে তারা তাকে এলোপাতাড়ি ভাবে চড়-থাপ্পর মারে।এ সময় তিনি প্রতিবাদ করলে তারা তার ওপর আরো ক্ষিপ্ত হয় এবং হুমকি স্বরূপ বলে যে,তোমার স্ত্রী কর্তৃক আদালতে দায়েরকৃত মামলাটি প্রত্যাহার না করলে তাকে সহ তার স্ত্রীকে সময় সুযোগ মতো রাতের অন্ধকারে একাকী পাইলে মারপিট-খুন-যখম সহ হত্যা করবে বলে বিভিন্ন প্রকার প্রাণনাশের ভয় ভীতি ও হুমকি ধামকি প্রদান করে বিবাদীদ্বয় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বিবাদীদের এরূপ কর্মকাণ্ড সহ প্রাণনাশের ভয়-ভীতি ও হুমকির ফলে আরজিনা বেগম ও তার স্বামী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।পাশাপাশি তারা আশঙ্কা করছেন,বিবাদীরা ভবিষ্যতে তাদের জানমালের বৃহৎ ক্ষতি সাধন করতে পারে।তাই বিষয়টিতে প্রশাসনের শক্ত নজরদারি আশা করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category