• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
Headline
দুর্গাপূজায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন খালেকুজ্জামান বাবলু। দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকারের অপরাধে ৪ জেলে আটক

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:- / ১৫৪ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-
সুন্দরবনের পশ্চিম বন বিভাগের কোবাদক স্টেশনের অধিনস্থ এলাকায় নিষিদ্ধ সময়ে মাছ শিকারের অপরাধে চার জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট হতে দু’টি নৌকা, মাছ শিকারের জালসহ অন্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৩ জুন) ভোর ৫টার দিকে সুন্দরবনের বাইনতলা খাল নামক স্থান হতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো: মশিউর রহমান ও কোবাদক স্টেশন কর্মকর্তা শেখ মোহাম্মদ আনিসুর রহমান।

আটকরা হলেন উপজেলার গোলখালী গ্রামের তরিকুল সরদার (২১) শরিফুল ইসলাম (২৬) ওসমান সরদার (৬০) ও শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামের আ: রহমান (৩০)।

এ বিষয়ে সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, ‘এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে। আটক জেলেদেরকে উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category