• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর। শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ৩-০ গোলে জয়ী এইচএসসি প্রথম বর্ষ দিনাজপুরে ২ লাখ ৬০ হাজার হেক্টর জমিতে আমনের বাম্পার ফলন, ন্যায্যমূল্যের দাবি কৃষকদের সুন্দরবনে বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে কয়রায় আটক ২, জব্দ ১৯ ধরনের মালামাল সান্তাহার প্রেসক্লাব ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ, নিরপেক্ষ তদন্ত দাবি বিএনপি নেতাদের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযান ৩১৭ বোতল এস্কাফ সিরাপ, চকো ডিএক্স ও মদ জব্দ গোদাগাড়ীতে আদালতের ডিক্রির পরও জমির দখল পাননি গিয়াস উদ্দিনরান্নাঘর ভাঙচুর, চলাচলের রাস্তাও বন্ধ , নারী উদ্যোক্তার ব্যবসায় বাধা, মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ; পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন সুন্দরবনের গহিনে বনদস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, কোস্ট গার্ডের অভিযানে উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ! রাজশাহীতে সৌদিয়া পরিবহনের বাসে তল্লাশি, ২ বিদেশি পিস্তলসহ গুলি ও ম্যাগজিন উদ্ধার

সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযান ৩১৭ বোতল এস্কাফ সিরাপ, চকো ডিএক্স ও মদ জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ৮৭ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর পৃথক তিনটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, চকো ডিএক্স এবং মদ জব্দ করা হয়েছে। গত ১৭ ও ১৮ নভেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন সময়ে সীমান্ত এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়।জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২,০৬,৫০০ (দুই লাখ ছয় হাজার পাঁচশত) টাকা।
প্রথম অভিযান: গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক বিকাল ৫টা ৫০ মিনিটে মাসুদপুর বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রামে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২১৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।
দ্বিতীয় অভিযান: একই দিনে আনুমানিক রাত ৯টা ৫০ মিনিটে ফতেপুর বিওপির একটি টহলদল শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। সেখান থেকে ৫৩ বোতল চকো ডিএক্স সিরাপ এবং ৩৯ বোতল মদ জব্দ করা হয়।তৃতীয় অভিযান: আজ ১৮ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক রাত ১টার দিকে জহুরপুর বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন নারায়ণপুর ইউনিয়নের কালুপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ১০০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকের বিরুদ্ধে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং যেকোনো ধরনের মাদক ও চোরাচালান দমনে বিজিবি সবসময় তৎপরতার সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অভিযানে জব্দকৃত মাদকদ্রব্যগুলো আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জমা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category