• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

সিলেট নগরীতে হঠাৎ করে বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন ভূমিকা

আবুল কাশেম রুমন,সিলেট ব্যুরো : / ১৬২ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

আবুল কাশেম রুমন,সিলেট ব্যুরো :

সিলেট নগরীতে হঠাৎ করে বেড়েছে মশার উপদ্রব সিলেট সিসিকের নেই কোন ভূমিকা। নিরব ভূমিকায় নগরবাসীর ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতি মধ্যে বৃহত্তর সিলেটের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সিলেট কল্যাণ সংস্থা’ (সিকস), ‘সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’ ও ‘সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা’র যৌথ উদ্যোগে সিটি কর্পোরেশন প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। পবিত্র রমজান মাস চলায় ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগিতে মশগুল। কিন্তু মশার চরম উপদ্রবে নগরবাসী দিনে ও রাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন। মশা নিধনে সিটি কর্পোরেশনের বর্তমান কার্যক্রমকে ‘আইওয়াশ’ ও লোক দেখানো’ হিসেবে অভিহিত করে বলা হয় সংগঠন থেকে, ফগার মেশিনের মাধ্যমে যে ধোঁয়া দেওয়া হচ্ছে তা মশা নিধনে সম্পূর্ণ অকার্যকর। অভিযোগ করা হয়, মেয়াদোত্তীর্ণ ও অকার্যকর ওষুধের ফলে মশা না মরলেও ড্রেনের তেলাপোকা ও ইঁদুর মরছে, যা সাধারণ মানুষের জন্য চরম স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
‘সিলেট কল্যাণ সংস্থার উদ্যগো সমাবেশে বক্তারা বলেন, মশার উপদ্রব থেকে বাঁচতে নগরবাসী কয়েল, স্প্রে ও বিভিন্ন বিষাক্ত সামগ্রী ব্যবহার করছেন, যা শিশু ও বৃদ্ধদের জন্য মারাত্মক ক্ষতিকর। ডেঙ্গু, ম্যালেরিয়া ও ইয়ালো ফিভারের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি বাড়ছে। অথচ সিটি কর্পোরেশন শীতের শেষে এসে দায়সারা কার্যক্রম চালাচ্ছে।
তারা অনতিবিলম্বে মাঠ পর্যায়ে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে বাস্তবভিত্তিক ও দীর্ঘ মেয়াদী পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।
সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর সঞ্চালনায় ও বিভাগীয় সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদারের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ আব্দুস শহীদ খান, চিত্ত রঞ্জন দাস, এডভোকেট মুহাম্মদ কামাল মিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category