• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
Headline
কয়রায় সড়কের পাশে প্রকাশ্যে ইয়াবা বেচাকেনা, পুলিশের অভিযানে ৭৯ পিস ইয়াবাসহ আটক দুই যুবক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটর সাইকেল শোডাউন কুলিয়ারচরে পুলিশের অভিযানে আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা আটক চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ভারতীয় ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করল দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) আদমদীঘিতে সেচ পাম্পের তিন ট্রান্সফরমারের কয়েল চুরি সাংবাদিক গাউস রহমান পিয়াসের ওপর পুনরায় ছিনতাই ও হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ তানোরে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বিশেষ পরিদর্শন ও ইউএনও নাঈমা খানের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ জানাগেল রংপুরে একই পরিবারের ৪ খু’নে’র রহস্য ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি

সাংবাদিক গাউস রহমান পিয়াসের ওপর পুনরায় ছিনতাই ও হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সালমা আক্তার, কুমিল্লা / ১৯ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সালমা আক্তার, কুমিল্লা

সিনিয়র সাংবাদিক ও দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগের বার্তা সম্পাদক গাউস রহমান পিয়াসের ওপর পরপর দুইবার ছিনতাই ও হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ।
সংগঠনের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিক এক বিবৃতিতে বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর পরপর দুইবার ছিনতাই ও শারীরিক হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। বিশেষ করে প্রথম ঘটনায় থানায় জিডি এবং পরবর্তী সময়ে মামলা করার পরও তাঁর নিরাপত্তা নিশ্চিত না হওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
তিনি বলেন, ছিনতাইকারীদের ছুরির ভয় দেখিয়ে হত্যার হুমকি দেওয়া এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, বরং নাগরিকের নিরাপত্তা ও আইনের শাসনের জন্যও হুমকিস্বরূপ।
বিবৃতিতে তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে সাংবাদিক গাউস রহমান পিয়াসের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আগের ছিনতাইয়ের ঘটনারও যথাযথ তদন্ত করতে হবে।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও হয়রানির ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category