• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
Headline
কয়রায় সড়কের পাশে প্রকাশ্যে ইয়াবা বেচাকেনা, পুলিশের অভিযানে ৭৯ পিস ইয়াবাসহ আটক দুই যুবক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটর সাইকেল শোডাউন কুলিয়ারচরে পুলিশের অভিযানে আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা আটক চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ভারতীয় ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করল দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) আদমদীঘিতে সেচ পাম্পের তিন ট্রান্সফরমারের কয়েল চুরি সাংবাদিক গাউস রহমান পিয়াসের ওপর পুনরায় ছিনতাই ও হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ তানোরে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বিশেষ পরিদর্শন ও ইউএনও নাঈমা খানের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ জানাগেল রংপুরে একই পরিবারের ৪ খু’নে’র রহস্য ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি

আদমদীঘিতে সেচ পাম্পের তিন ট্রান্সফরমারের কয়েল চুরি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ১৬ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে সেচ পাম্পে ব্যবহৃত তিনটি ট্রান্সফরমারের কয়েল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বন্তইর গ্রামে এ চুরির ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষকরা। গত মঙ্গলবার বিকেলে এ ঘটনায় আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দিয়েছে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বন্তইর গ্রামে কৃষিকাজ ও দৈনন্দিন বিদ্যুতের চাহিদা পূরণে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিদ্যুৎ সংযোগ রয়েছে। এ জন্য এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রান্সফরমারসহ প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন করা হয়। এরই ধারাবাহিকতায় গত সোমবার রাতে দুর্বৃত্তরা ১০ কেভিএ তিনটি ট্রান্সফরমারের কয়েল চুরি করে নিয়ে যায়। এতে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয় এবং সেচ কাজ ব্যাহত হওয়ার আশঙ্কায় পড়েছেন কৃষকরা। অভিযোগ রয়েছে, এর আগেও ওই এলাকায় একাধিকবার ট্রান্সফরমার ও বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। বার বার এমন চুরির ঘটনায় কৃষকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। চুরির মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category