আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :
শ্রীপুরে মাদকবিরোধী এক অভিযানে কোকিলা নামক এক মাদক ব্যবসায়ীকে ১০০ টাকা অর্থদণ্ড এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শ্রীপুর এলাকায় এ ধরনের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অপরাধ স্বীকার করায় ওই মাদক ব্যবসায়ীকে আইনানুযায়ী এই দণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে ও মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।