• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Headline
কুলিয়ারচরে শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ইউপি নির্বাচন ঘিরে বদলগাছীর ৪ নম্বর ওয়ার্ডে জামায়াতের প্রার্থী ঘোষণা মেম্বার পদে রাজেক রেজভীর নাম প্রকাশ চৌকস এসআই রূপন কুমার সরকারের নেতৃত্বে ৪৮ ঘণ্টায় চুরি যাওয়া মালামাল উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিরামপুরে ইউএনও’র স্বাক্ষর জাল করে ভোটার হওয়ার চেষ্টায় আটক-২ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে পালানোর চেষ্টা স্বামী আটক। গাজীপুরে ৯ কেন্দ্রে স্বস্তিতে ৯ হাজার ৫৮০ পরীক্ষার্থী। সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে চলছে বাউবির বিএ/বিএসএস পরীক্ষা। উত্তর বেদকাশীতে বৃক্ষ মেলার উদ্বোধন, উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়নের কথা বললেন মনিরুল হাসান বাপ্পী ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত বিগত দুই মাস আগে নাচোল মধ্যবাজার বাবুর বাড়ি চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার ও চোর গ্রেপ্তার করেছেন নাচোল থানা পুলিশ। খুতবায় তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তোপের মুখে ইমামের পদত্যাগ

কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে দুই যুবক আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: / ৭০ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নে এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন খন্দকার।

আটক দুজন হলেন—ফরিদপুর গ্রামের মোস্তাক মিয়ার ছেলে মো. রুমান মিয়া (২০) এবং একই গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে মো. মনির হোসেন (৩৫)।

মোবাইল কোর্টের রায়ে রুমান মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং মনির হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

স্থানীয়রা জানান, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা প্রয়োজন। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

প্রশাসনের পক্ষ থেকেও মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category