• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন নিয়ামতপুরে তেল নিতে গিয়ে পুলিশের ওপর হামলা, আটক ১ মহাদেবপুরে কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার নওগাঁয় তিন থানায় পৃথক মাদকবিরোধী অভিযান: মদ, ট্যাবলেট ও গাঁজাসহ গ্রেফতার ৪ ভৈরবে ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলম মহোদয়ের হাতে ভাত খেলেন কুলিয়ারচরের ইনু মিয়া রেলওয়ের মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার ও গভীর ষড়যন্ত্রের অভিযোগ কালীগঞ্জে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু। বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত।

শেরপুর রোডে পুলিশের চেকপোস্টে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী পিতা-পুত্রের মৃত্যু  ৷

জজাহাঙ্গীর আলম জামালপুর প্রতিনিধিঃ / ১১৬ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

জজাহাঙ্গীর আলম জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরে চেকপোস্টে পরিবহন থামানোকে কেন্দ্র করে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী পিতা-পুত্র নিহত হয়েছে। এ ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখে।
শুক্রবার দুপুরে জামালপুর-শেরপুর ব্রিজ এলাকার দক্ষিণ পাশে  সড়কে চেকপোস্টে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুরের কেন্দুয়ার চর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদ।
স্থানীয়রা জানায়, জুমা নামাজের সময় ওই এলাকায় চেকপোস্টের ডিউটি করছিলো পুলিশ সদস্যরা।
এসময় শেরপুরগামী একটি ট্রাককে তারা দাড়াতে ইশারা করলে এর পেছনে থাকা মোটরসাইকেল বের হয়ে যাওয়ার চেষ্টা করে। অপরদিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনা স্থলেই নিহত হয় দেলোয়ার ও ইসতিয়াক আহম্মেদ। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা পুলিশের উপর হামলা এবং জামালপুর-শেরপুর সড়ক অবরোধ করে।
জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category