• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
Headline
দুর্গাপূজায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন খালেকুজ্জামান বাবলু। দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

শবে বরাতের তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন হাফেজ মাওলানা শাহিন আলম ফারুকী।

হবিগঞ্জ জেলা প্রতিনিধি। / ২৬২ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

হবিগঞ্জ জেলা প্রতিনিধি।

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ), ৩ ফেব্রুয়ারি ২০২৬:
পবিত্র শবে বরাত উপলক্ষে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় অবস্থিত মহল্লুল সুনাম বাইতুল আমান জামে মসজিদে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মসজিদের খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন ও হাফেজে কোরআন মাওলানা শাহিন আলম ফারুকী।
আলোচনায় তিনি বলেন, শবে বরাত আল্লাহ তায়ালার পক্ষ থেকে ক্ষমা, রহমত ও নাজাত লাভের এক মহিমান্বিত রাত। এই বরকতময় রাতে আল্লাহ তায়ালা অগণিত বান্দাকে ক্ষমা করে দেন এবং আগামী এক বছরের হায়াত, রিজিক ও তাকদীর নির্ধারণ করেন।
তিনি আরও বলেন, এই রাতে বেশি বেশি তওবা-ইস্তিগফার, নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, দরুদ শরীফ ও জিকির-আজকারে আত্মনিয়োগ করা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে হিংসা, বিদ্বেষ, অহংকার ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো মারাত্মক গুনাহ থেকে বিরত থেকে আন্তরিক তওবা করার আহ্বান জানান তিনি।
হাফেজ মাওলানা শাহিন আলম ফারুকী শাবান মাসের গুরুত্ব তুলে ধরে বলেন, এটি রাসূলুল্লাহ ﷺ–এর প্রিয় মাসসমূহের অন্যতম। শবে বরাতের পরদিন রোজা রাখা এবং সার্বিকভাবে আমল বৃদ্ধির প্রতিও তিনি গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও হেদায়েত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় মসজিদে উপস্থিত মুসল্লিরা শবে বরাতের ফজিলত ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category