• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Headline
দুর্গাপূজায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন খালেকুজ্জামান বাবলু। দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

বৃষ্টিতে ঈদগাহে নামাজ সম্ভব হয়নি, নওগাঁর নান্দাশ জামে মসজিদে দুই দফায় ঈদের জামাত

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি: / ১৪৩ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
সারাদেশের ন্যায় নওগাঁর পত্নীতলা উপজেলাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে সকাল থেকে টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে উপজেলার আমাইড় ইউনিয়নের নান্দাশ গ্রামের পূর্বনির্ধারিত ঈদগাহ মাঠে জামাত আয়োজন সম্ভব না হওয়ায় নান্দাশ গ্রাম জামে মসজিদে দুই দফায় ঈদের নামাজ আদায় করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদগাহ মাঠে নামাজ আদায়ের জন্য আগেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু ঈদের দিন ভোর থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে মাঠে মুসল্লিদের সমাগম ও নামাজ আদায়ে সমস্যা দেখা দেয়। পরে মুসল্লিদের সুবিধার্থে আয়োজকরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে ঈদের জামাত মসজিদে স্থানান্তর করেন।
মসজিদে একসঙ্গে সকল মুসল্লির স্থান সংকুলান না হওয়ায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরপর দুই দফায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে গ্রামের শত শত ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও সবাই মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে তারা আনন্দিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category