আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।
জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার মেষেরচর পূর্বপাড়া এলাকায় একটি ব্রিজে রেলিং না থাকায় তা স্থানীয় জনজীবনের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন এই ব্রিজ দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ দুর্ঘটনার আশঙ্কায় ভুগছেন।
স্থানীয়দের অভিযোগ, রেলিংবিহীন এই ব্রিজটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে রাতের অন্ধকারে ব্রিজটি পারাপার করা অত্যন্ত বিপজ্জনক হয়ে দাঁড়ায়।
এলাকাবাসী জানান, প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, শ্রমজীবী মানুষসহ নানা শ্রেণি-পেশার লোকজন এই ব্রিজ ব্যবহার করেন। কিন্তু নিরাপত্তা ব্যবস্থা না থাকায় তারা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
এ বিষয়ে স্থানীয়রা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা ব্রিজটিতে দ্রুত রেলিং স্থাপন ও প্রয়োজনীয় মেরামতের দাবি জানান।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হলে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে বলে মনে করছেন সচেতন।