• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
Headline
ফুলবাড়ীতে সাবেক মেয়র মাহমুদ আলম লিটনের উদ্যোগে ১৫ পূজামণ্ডপে অনুদান বিতরণ দিনাজপুরে ৮ হাজার টাপেন্টাডলসহ নারী মাদক কারবারি আটক সান্তাহারে সেরাদেশের অফিস উদ্বোধন করলেন কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন দেবীনগরে প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন—- জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সান্তাহারে সর্বজনীন রাধামাধব মন্দির পরিদর্শনে জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ চাঁপাইনবাবগঞ্জে ৩২১ বছরের ঐতিহ্যবাহী বারঘরিয়া বাইশপুতুল দুর্গামন্দির পরিদর্শনে ট্রাস্টি তাপসী দত্ত নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০ আহত ৩০ তানোর’এ বিক্ষুব্ধ কৃষকের তোপের মুখে ব্র্যাক এর কৃষক সমাবেশ পন্ড! শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিলেন এমপি আবু সুফিয়ান

ফুলবাড়ীতে সাবেক মেয়র মাহমুদ আলম লিটনের উদ্যোগে ১৫ পূজামণ্ডপে অনুদান বিতরণ

(দিনাজপুর) প্রতিনিধি: / ১৫ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

(দিনাজপুর) প্রতিনিধি:

ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর দেবী দুর্গার আরাধনায় মুখর দিনাজপুরের ফুলবাড়ী। শারদীয় দুর্গোৎসবের আনন্দঘন পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়েছেন ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র মাহমুদ আলম লিটন। ব্যক্তিগত উদ্যোগে পৌর এলাকার ১৫টি দুর্গাপূজা মণ্ডপে অনুদান বিতরণ করেছেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমীর সন্ধ্যায় পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সাবেক এই মেয়র। এ সময় মণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের হাতে অনুদান তুলে দেন তিনি। তাঁর এ উদ্যোগে পূজামণ্ডপগুলোতে উৎসবের আনন্দের পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

অনুদান বিতরণকালে উপস্থিত ছিলেন মাদিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু শহীদ, ব্যবসায়ী মোকলেছার রহমান নবাব, আবুল হাসান, সাইদুর রহমান, আশরাফুল ইসলাম মুরাদ, মিনার হোসেন মিন্নু, চিকিৎসক উৎপল সরকার, বিশিষ্ট ব্যবসায়ী সমীর পাল, রুবেল হোসেন, সাবেক ছাত্রনেতা এনামুল হক, সুশান্ত ও কামাল হোসেন টুটুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটন বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসব উপলক্ষে আমি প্রতিবছর ব্যক্তিগত উদ্যোগে পৌর এলাকার পূজামণ্ডপগুলোতে অনুদান দিয়ে থাকি। এরই ধারাবাহিকতায় এবারও ১৫টি পূজামণ্ডপে অনুদান বিতরণ করেছি।”

স্থানীয়দের মতে, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে ফুলবাড়ীতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের যে পরিবেশ গড়ে উঠেছে, এ ধরনের উদ্যোগ তা আরও সুদৃঢ় করতে সহায়তা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category