• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
Headline
ফুলবাড়ীতে সাবেক মেয়র মাহমুদ আলম লিটনের উদ্যোগে ১৫ পূজামণ্ডপে অনুদান বিতরণ দিনাজপুরে ৮ হাজার টাপেন্টাডলসহ নারী মাদক কারবারি আটক সান্তাহারে সেরাদেশের অফিস উদ্বোধন করলেন কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন দেবীনগরে প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন—- জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সান্তাহারে সর্বজনীন রাধামাধব মন্দির পরিদর্শনে জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ চাঁপাইনবাবগঞ্জে ৩২১ বছরের ঐতিহ্যবাহী বারঘরিয়া বাইশপুতুল দুর্গামন্দির পরিদর্শনে ট্রাস্টি তাপসী দত্ত নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০ আহত ৩০ তানোর’এ বিক্ষুব্ধ কৃষকের তোপের মুখে ব্র্যাক এর কৃষক সমাবেশ পন্ড! শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিলেন এমপি আবু সুফিয়ান

সান্তাহারে সর্বজনীন রাধামাধব মন্দির পরিদর্শনে জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ৪৫ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সার্বজনীন রাধামাধব মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় তিনি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান এবং (আদমদীঘি-দুপচাঁচিয়া) সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ হোসেন, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম, সান্তাহার পুলিশ ফাঁড়ি ইনচার্জ কামরুজ্জামান, বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদ মাহফুজল হক টিকন, সান্তাহার ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, রাধামাধব মন্দিরের উপদেষ্টা শোভারানী সাহ, সভাপতি প্রদীপ কুমার সরকার, সাধারণ সম্পাদক রাজকুমার সাহ মিন্টু, বিপুল চন্দ্র সরকার, রবীন্দ্রনাথ সাহ, রামচন্দ্র প্রসাদ, রবীন্দ্রনাথ রায়, বাপ্পা, ফাহমিদ ও পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে ঘুরে দেখেন। পূজা উদযাপন শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসব মুখর রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেন তিনি।
ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পূজা উদযাপন কমিটি ও দর্শনার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category