• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

‎ধনবাড়ীতে পলাতক দুই মাদক আসামি প্রকাশ্যে, ফের সক্রিয় বিক্রি।

স্টাপ রিপোর্টার তাজলিমা খাতুন / ১৩৩ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

স্টাপ রিপোর্টার
তাজলিমা খাতুন

‎টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজান এলাকায় মাদক মামলার দুই পলাতক আসামিকে ঘিরে চরম উদ্বেগ বিরাজ করছে। পুলিশের অভিযানে এক আসামি গ্রেফতার হলেও বাকি দুইজন এখনও ধরা ছোঁয়ার বাইরে থেকে এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা ও ইয়াবা বিক্রির অভিযোগ উঠেছে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলার আসামি মোঃ আলী হাসান (২৭) ও মোঃ রফিকুল ইসলাম (৪৫) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সাম্প্রতিক অভিযানের সময় তারা পালিয়ে গেলেও এরপর থেকে আবারও এলাকায় সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে।
‎এলাকাবাসীর দাবি, পলাতক এই দুই আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং গোপনে নয়, বরং প্রকাশ্যেই ইয়াবা বিক্রি করছে। এতে করে বিশেষ করে তরুণ সমাজ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে।
‎এদিকে সচেতন মহল বলছে, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণেরও সচেতনতা জরুরি। পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জোর দাবি জানিয়েছেন তারা। মর্নিং বিডি ডট নিউজ ধনবাড়ী টাঙ্গাইল বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category