• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
Headline
তানোরে থানা পুলিশের সাঁড়াশি অভিযানে যুবলীগ সভাপতি আফজাল ও আ’লীগ নেতা মিলন মৃধা গ্রেপ্তার কয়রায় অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান দেশের নার্সিং ও মিডওয়াইফারি খাতকে বিশ্ববাজারে এগিয়ে নিতে সরকারের উদ্যোগ: জিয়াউদ্দিন হায়দার গোমস্তাপুরে ৮ লিটার চো’লা’ই ম’দ ও ১০০ লিটার ও’য়া’শ সহ না’রী গ্রে’প্তা’র গাইবান্ধা সদর বল্লমঝাড়ে এম আর এগ্রো ইন্ডাস্ট্রিজের লাইসেন্স ছাড়া ময়দা উৎপাদন কার্যক্রমের উদ্বোধন। অবৈধ মাটি কাটায় বকশীগঞ্জে অভিযান, পালালেন ভেকু চালক চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে এনডিএফের পর এবার জামায়াত থেকে বহিস্কার ডা. ইসমাইল হোসেন

তানোরে থানা পুলিশের সাঁড়াশি অভিযানে যুবলীগ সভাপতি আফজাল ও আ’লীগ নেতা মিলন মৃধা গ্রেপ্তার

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : / ২৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার :

রাজশাহীর তানোরে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কলমা ইউনিয়ন যুবলীগের সভাপতি আফজাল হোসেন এবং তানোর পৌর আওয়ামী লীগের নেতা মিলন মৃধা

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নিজ নিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসানের সার্বিক সহযোগিতায় পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার দুজনকে মঙ্গলবার (১৭ নভেম্বর) আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।

পুলিশের এই অভিযানকে কেন্দ্র করে তানোরের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসবিরোধী তৎপরতার অংশ হিসেবে পুলিশ এ অভিযান পরিচালনা করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মিলন মৃধা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের পক্ষে একাধিক পোস্ট করতেন। পাশাপাশি আওয়ামী লীগ-সংশ্লিষ্ট বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপেও তাঁর নিয়মিত যোগাযোগ ও কথাবার্তা হতো বলে জানা গেছে। স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

অন্যদিকে, আফজাল হোসেন কলমা ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এদিকে, তানোর থানার ওসি মাহমুদুল হাসানের এমন অভিযানকে আইনশৃঙ্খলা রক্ষায় চলমান তৎপরতার অংশ হিসেবে দেখছেন স্থানীয়রা। উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন সচেতন মহল।

তবে গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের মঙ্গলবার আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

মমিনুল ইসলাম মুন,
স্টাফ রিপোর্টার :

মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০
১৭ নভেম্বর ২০২৬।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category