• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
Headline
তানোর’এ বিক্ষুব্ধ কৃষকের তোপের মুখে ব্র্যাক এর কৃষক সমাবেশ পন্ড! শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিলেন এমপি আবু সুফিয়ান ফুলবাড়ী পৌরসভার ১৫ পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান দুর্গাপূজায় যানজটমুক্ত শহর গড়তে ঝালকাঠিতে তরুণ স্বেচ্ছাসেবকদের উদ্যোগ পদত্যাগ চেয়েছি, মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীঃ ইশরাক হোসেন, এমপি। বিরল সীমান্তে বিজিবির ৪২ ব্যাটালিয়নের অভিযানে ২৪৮ পিস ভারতীয় নেশা ট্যাবলেট উদ্ধার কর্ণফুলীতে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। বিয়ের চার মাসের মাথায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, কারণ অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ। সন্তানের মুখ দেখার আগে কারাগারে,….. চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার

তানোর’এ বিক্ষুব্ধ কৃষকের তোপের মুখে ব্র্যাক এর কৃষক সমাবেশ পন্ড!

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ জাকির হোসেন-টুটুল। / ৪৯ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ জাকির হোসেন-টুটুল।

রাজশাহীর তানোরএ বিক্ষুব্ধ কৃষকের তোপের মুখে ব্র্যাকের কৃষক সমাবেশ পন্ড হয়েছে। এ সময় বিক্ষুব্ধ কৃষকের রোষানল থেকে বাঁচতে ডিলার, সাব-ডিলার ও কর্মকর্তারা দৌড়ে পালিয়ে রক্ষা পায়ন।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যার সময় উপজেলার মোহর ঘোড়া ডুবি মোড়ে এই ঘটনা ঘটেছে। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ঘোড়া ডুবি মোড়ে ব্র্যাকের বীজ ডিলার এর উদ্যোগে আলু বীজ নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করা হয়। এদিকে খবর পেয়ে গত আলুর চাষ মৌসুমে ক্ষতিগ্রস্ত কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে উঠে আয়োজকদের ধাওয়া করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় বিক্ষুব্ধ কৃষকেরা গত আলুর চাষ মৌসুমে ব্র্যাকের আলু বীজ নিয়ে প্রতারণার অভিযোগে, আয়োজন পন্ড ও তাদের ধাওয়া করে। এনিয়ে কৃষকদের সঙ্গে ডিলার গোলাম মোর্তজা, সাব-ডিলার ও ব্র্যাক কর্মকর্তাদের বাকবিতন্ডের এক পর্যায়ে ধাক্কাধাক্কি হলে, উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় পরিস্থিতি প্রতিকুল বুঝতে পেরে ডিলার, সাব-ডিলার ও ব্র্যাক কর্মকর্তারা ভৌ-দৌড় দিয়ে পালিয়ে যায়।

এবিষয়ে স্থানীয় কৃষক সাজা দেওয়ান বলেন, ব্র্যাকের সাব-ডিলার দুলাল, তুষার, সাজু ও আহাদ আলী ব্র্যাকের আলু বীজ নিয়ে কৃষকদের সঙ্গে প্রতারণা করেছেন। তাদের কারণে আলু চাষি অসংখ কৃষক প্রতারিত হয়ে নিঃস্ব হবার পথে। তাদের সাব-ডিলারসীপ বাতিল করা না হলে তারা মোহর গ্রামে ব্র্যাকের আলু বীজ নিয়ে কোনো সভা করতে দিবেন না, এমনকি এই এলাকার কোনো কৃষক ব্র্যাকের আলু বীজ রোপণ করবে না।

স্থানীয় কৃষক এনামুল জানান, গত মৌসুমে সাব-ডিলার তার কাছে অগ্রিম ৫০ হাজার টাকা নিয়েছেন, কিন্তু কোনো আলু বীজ না দিয়ে কালোবাজারে আলু বিক্রয় করেছেন।

কৃষক ওমর আলী ও সবদুল বলেন, ব্র্যাকের এসব সাব-ডিলার ইতিপুর্বে কৃষকদের সঙ্গে বীজ নিয়ে প্রতারণা করেছে, তারা এলাকায় আলু বীজ না এনে একটি স্টোরে ও নারায়নপুর এলাকায় কালোবাজারে চারগুন বেশী দামে বিক্রি করেছেন।আবার অনেক কৃষক কে রিপ্যাক করে নিম্নমানের বীজ দিয়ে প্রতারিত করেছেন। তাদের সাব ডিলার বাতিল করা না হলে, তারা ব্র্যাকের কোনো আলু বীজ রোপণ করবেন না এবং মোহর গ্রামে ব্র্যাকের আলু বীজ নিয় কোনো সভা করতে দিবেন না।

এবিষয়ে জানতে চাইলে ব্র্যাকের বীজ ডিলার গোলাম মোর্তুজা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, কৃষকরা কি কারণে আয়োজন পন্ড করে দিলো সেটা তার জানা নাই।তিনি বলেন, এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে।

এবিষয়ে জানতে চাইলে ব্র্যাকের আলু বীজ বিষয়োক কর্মকর্তা (টেরিটরি) আমিনুল ইসলাম বলেন, তারা কৃষকদের সঙ্গে আলু বীজ বিষয়ক মতবিনিময় সভা করতে এসেছিলেন, কিন্ত্ত বিক্ষুব্ধ কৃষকের কারণে সেটা হয়নি। তিনি বলেন, ডিলারদের কিছু অপকর্ম বা দুর্নীতি  রয়েছে, নইলে এমন ঘটনা ঘটার কথা নয়।
 
এবিষয়ে জানতে চাইলে সাব ডিলার তুষার বলেন, তিনি শাহীনের সাব-ডিলার, তার কোনো সমস্যা নাই। তিনি বলেন, বীজ ডিলার মোর্তুজার সাব ডিলারদের নিয়ে কৃষকরা কিছুটা ক্ষুব্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category