• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ঝালকাঠিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় সম্পত্তির গাছ কেটে নেয়ার অভিযোগ

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:- / ৯১ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মহাদিপুর মৌজায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় সম্পত্তির গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে| ১৬ জুলাই বৃহস্পতিবার রাতে ওই এলাকার মৃত মুজাহার জোমাদ্দারের পুত্র আঃ ওয়াহেদ জোমাদ্দার ঝালকাঠি সদর থানায় ১৫জনকে বিবাদী করে এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেন| এতে বিবাদীরা হলেন, রাজাপুর গ্রামের আব্দুল আলী বেপারীর পুত্র হেমায়েত বেপারী, গিয়াস বেপারী, নাদের বেপারীর পুত্র রিয়াজ বেপারী ও পলাশ বেপারী, কাদের বেপারীর পুত্র মো: বেল্লাল বেপারী, মো: হেলাল বেপারী, মৃত আ: হক বেপারীর পুত্র সাইদুল বেপারী, সাইফুল ইসলাম ওরফে বেলায়েত বেপারী, সাখায়াত বেপারী, আ: রব বেপারীর পুত্র লিটন বেপারী, এন্তেজ আলীর পুত্র আকাব্বর বেপারী, মৃত সাহেদ মুন্সির পুত্র এনায়েত মুন্সি| মহাদিপুর গ্রামের আ: করিম হাং এর পুত্র খলিল হাং ও ইয়াকিন হাওলাদার| ভুক্তভোগী আঃ ওয়াহেদ জোমাদ্দার লিখিত অভিযোগে উল্লেখ করেন মাহদীপুর মৌজার আর এস ২/৪/৫/২০/১২০/১৯১, এসএ ১/৯/১৯৩/৪৯নং খতিয়ানের ৩৪ একর ৫৪ শতাংশ জমির মালিকানা সূত্রে ভোগ দখল করে আসছেন| জমি নিয়ে ঝালকাঠি আদালতে একটি দেওয়ানী মামলা চলমান রয়েছে যার নং ১৩৬/২০০৭| গত বছর ২৭ আগস্ট আদালত মামলা চলমান রেখে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে যার সামারক নং ৩১| কিন্তু গত ১৬ জুলাই সকালে বিবাদীগণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমির বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিচ্ছে এবং জমিতে চাষাবাদ করছে| বাদীপক্ষ বিবাদীদের বেআইনী কাজে বাধা দিলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে এবং দেশীয় অস্ত্র নিয়ে খুন জখম করার হুমকি প্রদান করে|
এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই পারভেজ মুঠোফোনে সাংবাদিকদের জানান, “অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যাই| সেখানে কিছু গাছ ও ডালপালা কাটা অবস্থায় পাই| কিন্তু ঘটনাস্থলে কোন লোক পাই নাই| খোজ খবর নিয়ে জানার চেষ্টা করছি|কেহ বেআইনী কাজ করলে তাদের বিরুদ্ধে বিধি মেতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে|”
ভুক্তভোগী আঃ ওয়াহেদ জোমাদ্দার বলেন, “বিবাদীরা মাস্তান, সন্ত্রাসী ও ভুমিদস্যু| তারা খুন খারাপিসহ নানা অপকর্মের সাথে জড়িত| আমাদের জমি ও জমির গাছপালা বেআইনীভাবে কেটে নিচ্ছে| তারা আইন আদালতের তোয়াক্কা করে না| আমরা নিরুপায় হয়ে আইনের দ্বারস্থ হয়েছি|”
বিবাদী পক্ষের রিয়াজ বেপারী ও বেলায়েত বেপারী বলেন, “জমির আমাদের ˆবধ মালিকানার কাগজপত্র আছে| কাগজ পত্র এখন সাথে নাই, সময় দিলে পরে আপনাদের কাগজ পত্র দেখাবো| জমিতে বর্তমানে কোন নিষেধাজ্ঞা নাই|”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category