• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
Headline
পঞ্চগড়,আটোয়ারীতে শুভ জন্মাষ্টমী শোভাযাত্রা উৎযাপিত আটোয়ারী দূর্গামন্দিরে ইসলামী আন্দোলনের কর্মী আনোয়ারুল হকের ইন্তেকাল, জামায়াতের শোক কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক। কুলিয়ারচরের সাবেক আরএমও ডা. সাইফুজ্জামান ক্যান্সার বিশেষজ্ঞ, গ্রীণ লাইফ হাসপাতালের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ঝালকাঠি ২ নং ওয়ার্ডে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত আল-আকসা জামে মসজিদে মুসল্লিদের মাঝে টুপি বিতরণ করলেন সাবেক এপিপি আল-আমিন সান্তাহারে তারেক রহমানের ১৯ তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১২৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ, আটক ১ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত

ঝালকাঠি ২ নং ওয়ার্ডে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি: / ৪৩ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:

মাদকবিরোধী সচেতনতা তৈরিতে ঝালকাঠিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শহরের ২ নম্বর ওয়ার্ডের ব্র্যাক মোড় সংলগ্ন মহাসড়কের পাশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঝালকাঠি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে এবং বাংলাদেশ বন্ধুজন ও ডিওয়াইডিএফ-এর সহযোগিতায় এ মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও বর্তমান সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রবিউল হোসেন তুহিন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদুর রহমান খান, সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক সেনা কর্মকর্তা মো. ফারুক হোসেন মিয়া। এছাড়াও আরও বক্তব্য দেন ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি মিন্টু গাজী, সাংস্কৃতিক কর্মী কাজী মো. শফিকুল ইসলাম ও সাবেক ছাত্রদল নেতা গাজী শাহ আলম।

সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি ও পরিবারের জীবনকে বিপর্যস্ত করার পাশাপাশি সমাজের শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলার জন্যও মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধে সামাজিকভাবে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তাদের সুস্থ ও সুন্দর জীবনের পথে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category