• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
Headline
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে এনডিএফের পর এবার জামায়াত থেকে বহিস্কার ডা. ইসমাইল হোসেন কালীগঞ্জে শিকল পরা অবস্থায় নদীতে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার। জামালপুরে জমি বিরোধের জেরে বসতঘরে অগ্নিসংযোগ৷৷ পাল্টাপাল্টি অভিযোগ৷ নিরপেক্ষতা তদন্ত দাবি স্থানীয় এলাকাবাসী নাচোলে ডিএনসির অভিযানে ১.২ কেজি গাঁজাসহ যুবক আটক ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে কৃষকদের হাতে এয়ার ফ্লো মেশিন ও প্রণোদনা তুলে দিলেন এমপি মিলন সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন। জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে এলাকাবাসী শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে এলাকাবাসী

জাহাঙ্গীর আলম | জামালপুর প্রতিনিধি / ১৮ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

জাহাঙ্গীর আলম | জামালপুর প্রতিনিধি

জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসের ওপর লাল টেপে মোড়ানো বোমাসদৃশ একটি বস্তু পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। বন্ধ রাখা হয়েছে ওভারপাসে যান চলাচল।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় শহরের গেইটপাড় এলাকায় রেলওয়ে ওভারপাসের ওপর বস্তুটি স্থানীয়দের নজরে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, লাল টেপে মোড়ানো বস্তুটির দুই পাশে তার লাগানো রয়েছে। বিষয়টি জানাজানি হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুরো এলাকা ঘিরে ফেলা হয় এবং ওভারপাসে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্টের বোমা নিষ্ক্রিয়করণ দলকে জানানো হয়েছে। তারা ইতোমধ্যে জামালপুরের উদ্দেশে রওনা হয়েছে।
তবে উদ্ধার হওয়া বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বোমা নিষ্ক্রিয়করণ দলের পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় শহরজুড়ে উদ্বেগ ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category