• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জামালপুর আদালতে তাণ্ডব: সাংবাদিক মারুফকে অপহরণের চেষ্টা।

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি। / ১৪৫ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

জামালপুর আদালত প্রাঙ্গণে চাঞ্চল্যকর এক ঘটনায় হামলা ও অপহরণের চেষ্টার শিকার হয়েছেন বকশীগঞ্জ মিডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ মারুফ হাসান।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রোববার দুপুরে একটি মামলার হাজিরা দিতে আদালতে আসেন মারুফ হাসান। হাজিরা শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় গেটের সামনে আগে থেকেই অবস্থান নেওয়া বিবাদী মোঃ আরিফুল ইসলাম ও তার সহযোগীরা তাকে ঘিরে ধরে।
এ সময় হামলাকারীরা জোরপূর্বক তাকে একটি অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা চালায়। বাধা দিলে তাকে মারধর করা হয় এবং তার পরনের পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়। এছাড়া তার পকেটে থাকা মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
মারুফ হাসান জানান, তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে তিনি আদালতে ফিরে গিয়ে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের শরণাপন্ন হন।
মামলার সূত্রে জানা গেছে, এনআই অ্যাক্টের আওতায় দায়ের করা একটি চেক ডিজঅনার মামলায় প্রায় ৯ লাখ টাকা পাওনা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে। গত ২৩ এপ্রিল ২০২৫ তারিখে দেওয়া চেকটি ২৯ এপ্রিল ব্যাংকে ডিজঅনার হলে আইনি নোটিশ প্রদান করে মামলা দায়ের করা হয়, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।
ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে বিবাদীপক্ষের আইনজীবীকে তলব করেন এবং অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে বিবাদীপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান তীব্র উদ্বেগ প্রকাশ করে বলেন, আদালত প্রাঙ্গণে একজন সাংবাদিকের ওপর এ ধরনের হামলা বিচারপ্রার্থীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। তিনি দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category