• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
Headline
দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

জামায়াত নেতা ও কাজী সফিউল আলম দিপুর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ / ৮৪ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর বাজারে অবস্থিত আলফা ক্যাডেট মাদ্রাসা ও আলফা কেজি স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক মো. শফিউল হাসান দিপুর বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের অফিস কক্ষে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) সারাদেশের মতো বদলগাছীতেও ভারী বর্ষণ হয়। বৃষ্টির কারণে বিদ্যালয়ে অধিকাংশ শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত হতে পারেননি। এ সময় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী বিদ্যালয়ে এলে সুযোগ নিয়ে প্রধান শিক্ষক তাকে যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীর পরিবারের সদস্যরা। পরে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে বিষয়টি অভিভাবকদের জানায়। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

অভিযুক্ত শফিউল হাসান দিপু উপজেলার কোলা ইউনিয়নের ইসমাইলপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আজিজুল ইসলামের ছেলে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়রা বলেন, অভিযুক্তের বিরুদ্ধে অতীতেও নারী-সংক্রান্ত বিভিন্ন অভিযোগ এবং শিক্ষার্থী ও নারীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। এসব ঘটনায় তাকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল বলেও দাবি করেন তারা। এছাড়া তিনি কোলা  ইউনিয়নের কাজী হিসেবে দায়িত্ব পালনকালে টাকার বিনিময়ে বাল্যবিবাহ সম্পন্ন করা, কাবিননামাসহ বিভিন্ন কাগজপত্রে অনিয়ম করা এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নিয়ে হয়রানির অভিযোগও স্থানীয়রা তুলেছেন। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

সর্বশেষ পঞ্চম শ্রেণির শিক্ষার্থী (১০)-কে যৌন হয়রানির অভিযোগ সামনে আসার পর মঙ্গলবার সকালে ক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যালয়ে গিয়ে অফিস কক্ষে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ভুক্তভোগী শিক্ষার্থীর মা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, এমন ব্যক্তির শিক্ষাপ্রতিষ্ঠানে থাকার কোনো সুযোগ নেই।

এ বিষয়ে জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের সদস্য মামলা করেছে।

স্থানীয়রা জানান, অভিযুক্ত মো. শফিউল হাসান দিপু উপজেলার কোলা ইউনিয়নের কাজী এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর থেকে অভিযুক্ত মো. শফিউল হাসান দিপু পলাতক রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।  অভিযুক্ত ব্যক্তির মন্তব্যের জন্য ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে  তাকে ফোনে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category