• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

চাঁপাইনবাবগঞ্জের আলোচিত মধুমতি গ্রুপের  প্রতারণা মামলার আসামি নিশাত দিলরুবা জাহান গ্রেপ্তার

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ৯৯ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের আলোচিত মধুমতি গ্রুপের প্রতারণা মামলার ১২২টি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নিশাত দিলরুবা জাহানকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।
র‍্যাব-১০ এর অধিনায়ক  আসাদুজ্জামান পিপিএম-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন পিপিএম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (অপারেশনস অফিসার) তপন সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে মঙ্গলবার  (১৮ আগস্ট) সকালে ঢাকার মধ্য বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নিশাত দিলরুবা জাহানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
র‍্যাব-১০ সদর কোম্পানির একটি চৌকস দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরবর্তীতে তার বিরুদ্ধে থাকা ১২২টি গ্রেপ্তারি পরোয়ানায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category