• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে কৃষক কার্ড বিতরণ, কৃষকের হয়রানি বন্ধে গুরুত্ব। শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ দেশে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কয়রায় শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী জামালপুরের রশিদপুরে কালভার্ট বন্ধ করে ভবন নির্মাণ: ৫০ বিঘা জমি অনাবাদি, চরম বিপাকে দুইশ কৃষক পঞ্চগড়ে কম্পিউটার লেখক ব্যবসায়ীর রহস্য জনক মৃত্যু এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি  বালু-মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন, কালীগঞ্জে যুবককে ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের শ্রীপুরে কলেজছাত্রীকে অপহরণ, ছাত্রদল নেতা বহিষ্কার আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

গোল্লাপাড়া বাজারে সার ও কীটনাশকের দোকানের গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি।

তানোর রাজশাহী প্রতিনিধি; জাকির হোসেন-টুটুল। / ৮৯ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

তানোর রাজশাহী প্রতিনিধি; জাকির হোসেন-টুটুল।

রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়া হাট/ বাজারে এক সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোতলার জানালার গ্রিল ও গোডাউনের তালা কেটে সিনজেনটা কোম্পানির বিপুল পরিমাণ মূল্যবান কীটনাশক লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোর চক্র।

চুরি হওয়া কীটনাশক পণ্যের আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ৫শত টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

বৃহস্পতিবার (১৭-সেপ্টেম্বর) দিবাগত রাতে গোল্লাপাড়া বাজারের ‘ইসলাম ট্রেডার্স’ নামের ব্যবসাপ্রতিষ্ঠানে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার (১৮-সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মনিরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ৮ টার দিকে দোকানমালিক শাটার বন্ধ করে তালা লাগিয়ে বাসায় চলে যান। পরদিন শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে তাঁর বাবা দোকান খুলতে এসে দোতলার জানালার গ্রিল এবং ভেতরের গোডাউনের তালা কাটা অবস্থায় দেখতে পান। পরে গুদামে তল্লাশি চালিয়ে দেখা যায়, অত্যন্ত উচ্চমূল্যের সিনজেনটা কোম্পানির ইনসিপিও ৮০ মিলিলিটারের ৮১ কার্টন, ইনসিপিও ১০০ মিলিলিটারের ৫৪ কার্টন এবং এমিস্টার টপ ২০ মিলিলিটারের ২০ কার্টন কীটনাশক চুরি করে নিয়ে গেছে চোর চক্র।

গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক, টিপু সুলতান জানান, বাজারে নাইট গার্ডদের নিয়মিত পাহারা চলা অবস্থাতেই চোরচক্র দোকানের পেছনের অংশে দোতলার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। রাত আনুমানিক ২টার দিকে সিনজেনটা কোম্পানির সবচেয়ে দামি কীটনাশকের কার্টনগুলো একটি চার্জার ভ্যানে তুলে মূল সড়ক দিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাজারের নিরাপত্তা ব্যবস্থা এবং আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা হচ্ছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category