• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

গণ অধিকার পরিষদের নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা: তীব্র নিন্দা ও দ্রুত প্রত্যাহারের দাবি নেতাকর্মীদের

ঝালকাঠি প্রতিনিধি: / ১৪৮ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৃতি সন্তান ও গণ অধিকার পরিষদের এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়েরের ঘটনায় সংগঠনটির সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

জানা গেছে, ঝালকাঠি ম্যাজিস্ট্রেট কোর্টে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রানা-সহ সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হিসেবে রয়েছেন কাঠালিয়া উপজেলার বাসিন্দা ছত্তার মাওলানা, পিতা মৃত মোকছেদ। মামলাটি দায়েরের পর থেকেই গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এটিকে উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিকভাবে হয়রানিমূলক বলে দাবি করছেন।

সংগঠনের নেতাকর্মীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট নেতা সংগঠনের বিভিন্ন কর্মসূচি, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তারা মনে করেন।

এক বিবৃতিতে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বলেন, “একজন রাজনৈতিক কর্মীকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ ধরনের মামলা দায়ের করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”

নেতাকর্মীরা আরও দাবি করেন, বাদী ছত্তার মাওলানা অতীতেও বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের মাধ্যমে হয়রানি করে আসছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি এবং অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

তারা বলেন, মিথ্যা ও হয়রানিমূলক মামলার মাধ্যমে কোনো রাজনৈতিক শক্তিকে দমিয়ে রাখা সম্ভব নয়। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মতপ্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরপেক্ষভাবে বিষয়টি তদন্ত করার আহ্বান জানান তারা।

এদিকে, মামলাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং সংশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category