• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Headline
সীমান্ত নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ সতর্ক অবস্থানে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি), অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মাদকের রমরমা ব্যবসার অভিযোগ, নীরব প্রশাসন! ধ্বংসের পথে যুবসমাজ ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১ ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা কয়রায় পুষ্টির বিস্কুটের নামে বিতরণ করা হচ্ছে মেয়াদোত্তীর্ণ খাদ্য ঝালকাঠি শহরে ৬ পিস ইয়াবাসহ মিলন নামের এক যুবক গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৫ গ্রাম হেরোইন ও দুটি ইজিবাইকসহ আটক ৩ আদমদীঘিতে ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখতে ভাই ফোঁটা উৎসব পালন চিকিৎসায় হয়রানি ও যন্ত্রপাতি অচলের অভিযোগ দিনাজপুর মেডিকেলে দুদকের অভিযান চাঁপাইনবাবগঞ্জে ইনোভার-এর বিজনেস মিট অনুষ্ঠিত, ব্যবসায়িক সম্পর্ক জোরদারে গুরুত্ব

কয়রায় পুষ্টির বিস্কুটের নামে বিতরণ করা হচ্ছে মেয়াদোত্তীর্ণ খাদ্য

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:- / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-
খুলনার কয়রা উপজেলার প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের অপুষ্টি দূরীকরণের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ত্রাণ সহায়তার আওতায় বিতরণ করা সয়াপ্রোটিন বিস্কুটে অনিয়ম ও মেয়াদত্তীর্ণের অভিযোগ উঠেছে। উপজেলার প্রায় ৩২ হাজার শিক্ষার্থীর মধ্যে সম্প্রতি ৭ লাখ ৬৫ হাজার প্যাকেট মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

কয়রা উপজেলার সরকারি নিবন্ধিত ১৪২টি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি কিন্ডারগার্টেন ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এ ত্রাণ সহায়তা বরাদ্দ দেওয়া হয়। সরেজমিনে দেখা যায়, বিস্কুটের মূল কার্টনের গায়ে মেয়াদ ২০২৭ সালের এপ্রিল লেখা থাকলেও ভেতরের মূল প্যাকেটে উৎপাদন ও মেয়াদের সিল ভিন্ন। প্যাকেটের ভেতরে মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ রয়েছে ২৫ এপ্রিল ২০২৬।

দেয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজিরা খাতুন জানান, ৩ তারিখে কার্টনের গায়ে ২০২৭ সালের এপ্রিল মাস দেখে তাঁরা বিস্কুটগুলো শিশুদের মধ্যে বিতরণ করেছিলেন। পরে জানা যায়, ভেতরে থাকা মূল প্যাকেটের মেয়াদ গত ২৫ এপ্রিলেই শেষ হয়েছে। শিক্ষা অফিস থেকেও আগে থেকে কোনো সতর্কতা দেওয়া হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষিকা জানান, মেয়াদ নিয়ে সন্দেহ হওয়ায় তিনি প্যাকেট খুলে দুই-তিনটি বিস্কুট খেয়ে দেখেন। এরপর থেকে টানা দুই-তিন দিন ধরে তিনি ডায়রিয়া ও পেটের পীড়ায় ভুগছেন। একই ধরনের ঘটনা ঘটেছে খেজুরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিমলার আইট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়েও।

বাংলাদেশ সয়াপ্রোটিন প্রজেক্ট লিমিটেডের কয়রা উপজেলা অপারেশন কর্মকর্তা দিপু মুদ্রণজনিত ভুলের কথা স্বীকার করে জানান, প্যাকেটে মেয়াদের তারিখ ছাপার ক্ষেত্রে ভুল হয়েছিল। খবর পেয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২ হাজারের বেশি কার্টন ফিরিয়ে আনা হয়েছে। সর্বশেষখবর

তবে ১১ নভেম্বর সরেজমিনে দেয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খেজুরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিমলার আইট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, তখনো মেয়াদোত্তীর্ণ বিস্কুট রয়ে গেছে। শিক্ষা অফিস থেকে কোনো লিখিত সতর্কবার্তাও পৌঁছায়নি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার দাবি করেন, সব বিদ্যালয়ে বিস্কুট বিতরণ স্থগিত রাখতে বলা হয়েছে। নির্দেশ অমান্য করে কেউ বিতরণ করলে তার দায় সংশ্লিষ্টদের নিতে হবে।

কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুল্লাহ আল জাবির জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান সরাসরি বিদ্যালয়ে বিস্কুট পৌঁছে দেয়। ৩২ হাজার ৯০ জন শিক্ষার্থীর জন্য প্রতি মাসে প্রায় ৭ লাখ প্যাকেট বিস্কুট দেওয়া হয়। চলতি মাসের প্রতিবেদন এখনো তাঁর হাতে পৌঁছায়নি।

বাংলাদেশ মানবাধিকার ব্যুরো কয়রা উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম বলেন, অপুষ্টি দূর করার নামে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলা হয়েছে। পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category