• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
Headline
সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১

অ্যাম্বুলেন্সে অভিনব কৌশলে ইয়াবা পাচার: স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি আবুল কাশেম চট্টগ্রাম। / ১২০ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি আবুল কাশেম চট্টগ্রাম।

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব পদ্ধতিতে ইয়াবা পাচারের সময় এক স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের নতুন বাহারছড়া এলাকার জলিলের দোকান সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল এলাকার বাসিন্দা মো. একরাম হোসেন (৪৫) এবং তার স্ত্রী রুমা আক্তার (৩৮)। তারা কক্সবাজার সদর উপজেলার নতুন বাহারছড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে একটি দল অভিযান পরিচালনা করে সন্দেহভাজন একটি অ্যাম্বুলেন্স থামিয়ে তল্লাশি চালায়। এ সময় গাড়ির ড্রাইভিং সিটের পেছনে বিশেষভাবে লুকানো অবস্থায় স্কচটেপ ও টিস্যু দিয়ে মোড়ানো পাঁচটি পোটলা উদ্ধার করা হয়। পরবর্তীতে এসব পোটলার ভেতরে থাকা ৫০টি জিপারলক প্যাকেট থেকে মোট ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন প্রায় এক কেজি।
অভিযানের সময় ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
ডিএনসির উপ-পরিদর্শক মো. মোস্তফা সিকদার ইমন জানান, অভিযানের সময় রুমা আক্তার নিজেকে রোগী হিসেবে উপস্থাপন করে অ্যাম্বুলেন্সে শুয়ে ছিলেন, যাতে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category