• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন নিয়ামতপুরে তেল নিতে গিয়ে পুলিশের ওপর হামলা, আটক ১ মহাদেবপুরে কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার নওগাঁয় তিন থানায় পৃথক মাদকবিরোধী অভিযান: মদ, ট্যাবলেট ও গাঁজাসহ গ্রেফতার ৪ ভৈরবে ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলম মহোদয়ের হাতে ভাত খেলেন কুলিয়ারচরের ইনু মিয়া রেলওয়ের মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার ও গভীর ষড়যন্ত্রের অভিযোগ কালীগঞ্জে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু। বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত।

উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী গড়ে তুলবো — ডা. শফিকুর রহমান

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের সংসদ সদস্য প্রার্থীদের সমর্থনে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। (৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারী।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির জননেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “জনগণের মাঝে পরিবর্তনের যে অদম্য জোয়ার দাঁড়িপাল্লার পক্ষে উঠেছে, তা কোনোভাবেই থামানো যাবে না। দাঁড়িপাল্লা আজ শুধু একটি প্রতীক নয়—এটি জনগণের ভালোবাসা, আস্থা ও প্রত্যাশার প্রতিচ্ছবি।”তিনি আরও বলেন, উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী গড়ে তুলব। আমের রাজধানী হিসেবে পরিচিতি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। হিমাগারের ব্যবস্থা করে সারা বছর আম সংরক্ষণ ও প্রসেসিং করে আমকে বাংলাদেশে ও বিশ্বে চাঁপাইনবাবগঞ্জকে পৌঁছে দিব। আপনারা তৈরি আছেন তো, ইনশাআল্লাহ ১২ তারিখ ২ টি ভোট দেব। ১টি ভোট পুরাতন ব্যবস্থাপনাকে লাল কার্ড দেখাব ও ভোট দিয়ে নতুন ব্যবস্থাপনাকে স্বাগতম বা ওয়েলকাম জানাবো। আরেকটি ভোট হচ্ছে হ্যাঁ ভোট, যা নতুন করে বাংলাদেশ সাজাতে চায়। তিনি প্রশাসন ও সামরিক বাহিনীর উদ্দেশ্যে বলে জীবন দেব,কিন্তু বাংলাদেশের এক ইঞ্চি মাটি দেব না। বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে দমন করা সম্ভব নয়। জনগণ জেগে উঠেছে, আর এই জাগরণই জামায়াতে ইসলামীর সবচেয়ে বড় শক্তি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা নূরুল ইসলাম সাদ্দাম, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, ডাকসুর জিএস এস এম ফরহাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, রাজশাহী অঞ্চলের সহকারী জোন পরিচালক অধ্যাপক মো. রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াতের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. লতিফুর রহমান, জেলা সেক্রেটারি আবু বক্কর, জামায়াত নেতা ও পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক মো. নজরুল ইসলামসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। জনসভায় আরও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা। তারা হলেন—চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের প্রার্থী জননেতা নূরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের প্রার্থী ড. মাওলানা কেরামত আলী এবং চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল) আসনের প্রার্থী ড. মিজানুর রহমান। বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্য জনগণের আস্থা অর্জনের মাধ্যমে সরকার গঠন করা। সরকার গঠন করতে পারলে দেশকে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে দেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না এবং নারীদের সর্বোচ্চ নিরাপত্তা ও সকল অধিকার নিশ্চিত করা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ জনসমুদ্রে পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category