• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Headline
দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

গাজীপুর-৩ আসনে ধানের শীষের পক্ষে বিল্লাল হোসেন বেপারীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : / ১৫২ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

১ ফেব্রুয়ারি রবিবার ২০২৬ ইং
শ্রীপুর পৌরসভা, ৭নং ওয়ার্ডে

গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. রফিকুল ইসলাম বাচ্চু’র পক্ষে ধানের শীষ প্রতীকের গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ফেব্রুয়ারি) শ্রীপুর পৌরসভার ২নং সি অ্যান্ড বি বাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারির নেতৃত্বে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় তিনি ডা. রফিকুল ইসলাম বাচ্চু’র রাজনৈতিক পরিচয়, যোগ্যতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
লিফলেট বিতরণকালে আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারি বলেন, “গাজীপুর-৩ আসনের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ডা. রফিকুল ইসলাম বাচ্চু একজন যোগ্য ও পরীক্ষিত নেতা। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের কোনো বিকল্প নেই।”
এ সময় উপস্থিত নেতাকর্মীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে প্রচারণায় অংশগ্রহণ করেন এবং এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। সাধারণ মানুষের মধ্যেও প্রচারণাকে ঘিরে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category