• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
Headline
শ্রীপুর পৌর ৪নং এবং ৯নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মেয়র পদপ্রার্থী বিল্লাল হোসেন বেপারীর মতবিনিময় সান্তাহারে নির্মাণাধীন কাজীপুর জামে মসজিদে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যু সান্তাহার ফুসওয়ালী জামে মসজিদে সোলার প্যানেলের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ। / ৮৮ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ।

রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে নির্বাচনী প্রচার ও গণসংযোগ করেছেন মহানগর যুবদলের নেতা-কর্মীরা।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে মহানগরীর বিভিন্ন এলাকায় এই প্রচারণা চালানো হয়।
রাজশাহী মহানগর যুবদলের নেতা সবুজ আলী ও পুলকের সঞ্চালনায় এই গণসংযোগ চালানো হয়। নতুন বিল সিমলায় ঈদগা মাঠ হতে শুরু হয়ে মিছিল বের করা হয়। মিছিলটি মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডের দাশপুকুর হয়ে বহরুমপুর মোড়, তেরোখাদিয়া স্টেডিয়াম ও বিলসিমলা মোড় উত্তরা ক্লিনিক মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে। এসময় নেতা-কর্মীরা সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।মহানগর, যুবদলের যুগ্ন আহবায়ক নাজির হাসান নাজির।
৩ নম্বর ওয়ার্ড যুবনেতা সবুজ আলী, সঞ্চালনায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আরও
অংশনেন তিন নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মাসুদ আলী (পুলক),
মহানগর যুবনেতা হাসেম আলী ।
ছাড়াও প্রচারণায় উপস্থিত ছিলেন যুবনেতা সাদ্দাম, খাইরুল (১৪ নম্বর ওয়ার্ড), আলাল, খোকন ও সজলসহ স্থানীয় যুবদলের নেতা-কর্মীরা।
এছাড়া অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফারুক মাহমুদ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ সভাপতি মোহাম্মদ সিদ্দিক হোসেন, উপদেষ্টা শামসুদ্দিন সামু এবং মহানগর বিএনপির সদস্য এ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আক্কাস আলী প্রমোখ। এছাড়াও বিএনপির পাঁচ শতাধিক বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের মধ্যে ধানের শীষের পক্ষে ব্যাপক জোয়ার তৈরি হয়েছে। আগামী নির্বাচনে কেন্দ্র পাহারা দিয়ে ভোট নিশ্চিত করার জন্য তারা নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category